Saturday, April 4, 2026

অভিন্ন দেওয়ানি বিধি: গুজরাট সরকারের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ সুপ্রিমকোর্টে

Date:

Share post:

অভিন্ন দেওয়ানি বিধি লাগু করতে তৎপর হয়ে উঠেছে একাধিক বিজেপি শাসিত রাজ্য। ইতিমধ্যেই এই নীতি কার্যকর করতে কমিটি গড়ার প্রস্তাব দিয়েছে গুজরাট(Gujrat) ও উত্তরাখণ্ডের(Uttarakhand) সরকার। তারই বিরোধিতায় সুপ্রিম কোর্টে(Supreme Court) দায়ের হয়েছিল একটি জনস্বার্থ মামলা। সোমবার সেই মামলা খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই কমিটি গঠন করার ক্ষমতা রাজ্যসরকারের রয়েছে। এই কমিটি গড়ার বিষয়ে কোনওভাবেই চ্যালেঞ্জ জানানো যায় না।

সোমবার এই মামলা প্রসঙ্গে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, রাজ্য সরকারগুলিকে এই কমিটি গঠন করার ক্ষমতা দিয়েছে সংবিধান। তাই এই কমিটি গঠন করার বিষয়টিকে চ্যালেঞ্জ করা যায় না। সেই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, দুই রাজ্যের সরকার শুধুমাত্র কমিটি গঠন করেছে। এখনই আইনের কোনও পরিবর্তন করা হয়নি। তাছাড়া আইনসভার ক্ষমতার আওতায় থাকা বিষয় নিয়ে আইন প্রণয়ন করারও অধিকার রয়েছে রাজ্য সরকারগুলির।

প্রসঙ্গত, গুজরাটের (Gujarat) বিধানসভা নির্বাচনের আগেই সেরাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে উদ্যোগী হয় বিজেপি সরকার। জানা যায়, গুজরাট হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গড়ার প্রস্তাব দেওয়া হয় বিজেপি সরকারের তরফে। এর পাশাপাশি ২০২২ সালের মে মাসে উত্তরাখণ্ডের (Uttarakhand) সরকার অভিন্ন দেওয়ানি বিধির কার্যকারিতা খতিয়ে দেখতে কমিটি গঠন করে। এই কমিটি গঠনের বিরোধিতা করে জনস্বার্থ মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। অনুপ বারনওয়াল নামে এক ব্যক্তির মামলা সোমবারই খারিজ করে দিল শীর্ষ আদালত।

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...