Saturday, May 16, 2026

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটে অনড় আইনজীবীরা, উল্টো পথে বারের প্রেসিডেন্ট

Date:

Share post:

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটকে কেন্দ্র করে গতকাল কলকাতা হাইকোর্টে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের আইনজীবীরা। সোমবার শুনানি না করেই এজলাস ছাড়েন বিচারপতি। আদালতে বিক্ষোভ নিয়ে রীতিমত রাজনৈতিক চাপানুতর শুরু হয়। বিষয়টি গড়ায় প্রধান বিচারপতি পর্যন্ত। তারই মাঝে।বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি মান্থার এজলাসের বিচারপ্রক্রিয়ায় বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন একটা বড় অংশের আইনজীবীরা। এই সিদ্ধান্ত গ্রহণ করেছে হাইকোর্টের আইনজীবীদের সংগঠন বার অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে বার অ্যাসোসিয়েশন। বলা হয়েছে বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ন পরিবেশে বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত করা হয়েছে প্রধান বিচারপতিকেও।

যদিও বার অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তে সহমত নয় বারের প্রেসিডেন্ট। তাঁর দাবি, ট্রেজারার এই সিদ্ধান্ত নিতে পারেন না। বার এসোসিয়েশনের একটি চিঠি থেকে জানা গিয়েছে অচিন্ত্য কুমার বন্দ্যোপাধ্যায় সহ ১০০ জনেরও বেশি আইনজীবী সিদ্ধান্ত নিয়েছেন যে রাজাশেখর মান্থার এজলাস বয়কট করা হবে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে। ফলে বিচারপতি মান্থার এজলাসে আজ, মঙ্গলবার শুনানি হবে না বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে, বারের প্রেসিডেন্ট অরুনাভ ঘোষ জানিয়েছেন এই চিঠিটি ভুয়ো। তাঁর দাবি বারে এই ভাবে কোনও ট্রেজারার অথবা সহ সম্পাদক সিদ্ধান্ত নিতে পারেননা কোন কোর্ট বয়কট করা হবে। অর্থাৎ কয়েকজন আইনজীবী সিদ্ধান্ত নিয়েছেন এবং বারের লেটারহেডে এটা জানিয়েছেন।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...