Friday, June 26, 2026

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বিজেপির গঙ্গা আরতি করতে মরিয়া সুকান্ত

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা। সেইসঙ্গে কলকাতাতেই চলছে জি-২০ সম্মেলন। তাই শহরে ট্র্যাফিক দুর্ভোগ ও পর্যাপ্ত নিরাপত্তার অভাবের কথা জানিয়ে বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছে কলকাতা পুলিশ। কিন্তু এতেও রাজনীতি খুঁজতে ব্যস্ত গেরুয়া শিবির। পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মঙ্গলবারের কর্মসূচি পরিত্যাগ করছে না বিজেপি বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন:বন্দে ভারতে হামলা বিহারে, বিজেপির ভুয়ো খবরের পর্দা ফাঁস: কড়া সিদ্ধান্তের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতায় গঙ্গার মঙ্গল চেয়ে গঙ্গা আরতির আয়োজন করেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার বাবুঘাটে বিজেপির এই কর্মসূচি  উপলক্ষে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। কলকাতা পুলিশের কাছে এ বিষয়ে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সোমবারই নির্দিষ্ট কারণ দেখিয়ে কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, অনুমতি দেওয়া সম্ভব নয়।

পুলিশের তরফে বিবৃতিতে বলা হয়েছে, গঙ্গাসাগর মেলার আবহে বাবুঘাট এলাকায় ইতিমধ্যে পুণ্যার্থীদের একটা বড় অংশ জড়ো হতে শুরু করেছেন। মঙ্গলবারেও তার অন্যথা হবে না। ফলে তার মাঝে বিজেপির প্রস্তাবিত কর্মসূচি আয়োজিত হলে শহরের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হবে। পুণ্যার্থীদের গতিবিধি নিয়ন্ত্রণ করতেও সমস্যার মুখে পড়বে পুলিশ।

পাশাপাশি লালবাজার তরফে জানানো হয়েছে, কলকাতায় ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে জি২০ সম্মেলন। যা ১১ তারিখ পর্যন্ত চলবে। পুলিশের একটা বড় অংশ সেখানে ব্যস্ত থাকবে। তাই গঙ্গাসাগর মেলা শেষ হয়ে গেলে এই কর্মসূচির জন্য অনুমতির আবেদন জানাতে বলেছে লালবাজার।

তবে পুলিশের ‘মানা’ শুনতে নারাজ বিজেপি। এর কড়া আপত্তি জানিয়ে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজ করছে। বললেন, “আমি যাব। গঙ্গা আরতি করব।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...