Wednesday, June 3, 2026

প্রকাশ্যে এল যোশীমঠের ভূমিধসের চাঞ্চল্যকর তথ্য ! কী বলেছিলেন IIT গবেষকরা ?

Date:

Share post:

যোশীমঠের (Joshimath) বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। একের একের পর এক ধসের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই উত্তরাখণ্ডের (Uttarakhand) সরকারের তরফে এলাকাকে বিপর্যয়গ্রস্ত বলে তকমা দেওয়া হয়েছে। গত ২ জানুয়ারি থেকেই ফাটল দেখা গেছিল জনপদ যোশীমঠের (Joshimath) বিভিন্ন বাড়ি, হোটেল সহ রাস্তায়। ভেঙে পড়েছে পরিত্যক্ত মন্দির। চাষের জমি থেকে শুরু করে শহরের মনোহর বাগ রোড, গান্ধী রোডের (Gandhi Road) মতো জায়গায় বড় বড় ফাটলের সৃষ্টি হয়। কিন্তু কেন এই ঘটনা? জানা যাচ্ছে, কিছুদিন আগেই আইআইটি কানপুরের (Kanpur IIT) একটি গবেষক দল যোশীমঠের যান। ওই দল গবেষণা করে জানায় যে যোশীমঠে মোটেই সুরক্ষিত নয়। কিন্তু তা সত্ত্বেও সে রাজ্যের সরকার কী করে অনুমতি দিল জনপদ গড়ে তোলার তা নিয়ে প্রশ্নের মুখে ভারতীয় জনতা পার্টি।

নতুন করে মেরামতির কাজ শুরু হয়েছে । কিন্তু এই ঘটনা ঘটার কারণ কী? আইআইটি কানপুরের ওই রিসার্চ দল আগেই জানিয়ে ছিল কোনও ভাবেই বসবাসের উপযুক্ত নয় যোশীমঠ। গবেষণায় বলা হয়েছিল যেকোনও দিন দুর্ঘটনা ঘটতে পারে। আর সেই আশঙ্কাই এবার সত্যি হল। ডিসেম্বর থেকেই ফাটল দেখা যাচ্ছিল। জানুয়ারিতে পরিস্থিতি আরও জটিল হয়। এবার সব দিক বিচার করে উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Government) রীতিমতো নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে যোশীমঠ (Joshimath) বসবাসের জন্য উপযুক্ত এবং নিরাপদ নয়। তাহলে কী হবে এর ভবিষ্যৎ? বিশেষজ্ঞরা মনে করছেন সবটাই নির্ভর করছে প্রতিনিধি দলের রিপোর্টের উপর। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ৭ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। সেই দলে আছেন এনডিএমএ-র বিশেষজ্ঞ, জাতীয় বিপর্যয় মোকাবিলা সংস্থার প্রতিনিধি, এ ছাড়া জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (Geological Survey of India), রুরকি আইআইটি-র বিশেষজ্ঞ, হিমালয়ের ভূতত্ত্ব সংক্রান্ত ওয়াদিয়া ইনস্টিটিউটের (Wadia Institute) বিশেষজ্ঞ, ভারতের জলবিদ্যা সংক্রান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাইড্রোলজিট-এর (National Institute of Hydrology) প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্মাণ সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। এখন তাঁরা সব দিক খতিয়ে দেখে কী রিপোর্ট জমা দেন সেটাই দেখার।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...