Saturday, June 27, 2026

গুরুগ্রামে ফের ভয়ঙ্কর অ*গ্নিকাণ্ড, এবার পুড়ে ছাই কমপক্ষে ৫০টি ঝুপড়ি

Date:

Share post:

তিনদিনের ব্যবধানে দু,বার! হরিয়ানার গুরুগ্রামে ফের ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সোমবারের পর ফের আজ বুধবারও আগুন লাগার ঘটনা ঘটল। পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ৫০টি ঝুপড়ি। জানা গিয়েছে, আজ বুধবার সকালে গুরুগ্রামের সেক্টর ৬৬-এর একটি বস্তিতে আচমকাই আগুন লাগে। ঘিঞ্জি বস্তিতে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে মুহূর্তের মধ্যে দাবানলের মতো ছড়িয়ে পড়ে আগুন। চোখের নিমেষে পুড়ে ছাই হয়ে যায় ৫০টিরও বেশি ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।

এর আগে গত সোমবার সেক্টর ৪৯-এর একটি বস্তি এলাকায় আগুন লাগে। সেদিনও আগুনে ভস্মীভূত হয়ে যায় ২০০টির বেশি ঝুপড়ি। এখনও পর্যন্ত এদিনের এই অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। তবে গুরুগ্রামে পরপর দুটি বস্তিতে কিভাবে এত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে চিন্তায় প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...