Thursday, May 14, 2026

ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের কারণে বন্ধ থাকবে কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা!

Date:

Share post:

আজ ইডেন গার্ডেন্সে রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে তিনদিনের আন্তর্জাতিক ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। নিরাপত্তার কারণে আজ সকাল সাড়ে ১০ টা থেকে রাত সাড়ে ১১টা অবধি ইডেন গার্ডেন্স ও ময়দান সংলগ্ন রাস্তাগুলিতে যান চলাচল বন্ধ থাকবে। এর জেরে সপ্তাহের মাঝামাঝি দিনে চরম ভোগান্তির মুখে পড়তে পারেন সাধারণ মানুষ।

আরও পড়ুন:আজ ইডেনে ভারত-শ্রীলঙ্কা মহারণ, তৈরি ক্রিকেটের নন্দনকানন

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ভারত-শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজের কারণে ইডেন সংলগ্ন রাস্তায় জননিয়ন্ত্রণ করা হবে। জননিয়ন্ত্রণের পাশাপাশি সাময়িকভাবে যান চলাচলও বন্ধ রাখা হবে। সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা অবধি এই ইডেন সংলগ্ন রাস্তাগুলিতে পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ থেকে অর্থাৎ এজেসি বোস রোডের একটি বড় অংশ, যার মধ্যে ডিএল খান রোড থেকে ক্যাথিড্রাল রোড, হসপিটাল রোড, কুইনওয়ে, লাভার্স লেনে যান চলাচলে নিয়ন্ত্রণ বা বন্ধ রাখা হবে। পণ্যবাহী গাড়িগুলি এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে না।

অন্যদিকে, আজ সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা অবধি যান চলাচল বন্ধ থাকবে ক্ষুদিরাম বসু রোড থেকে নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণীতেও। যান চলাচল নিয়ন্ত্রণ করতে হাইকোর্টগামী গাড়িগুলিকে ওকল্যান্ড রোডের বদলে এসপ্ল্যানেড রো দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে বসে জানা গিয়েছে।

ম্যাচের কারণে শুধু যান চলাচলেই নয়, গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, গোষ্ঠ পাল সরণী, ক্ষুদিরাম বসু রোড, রানি রাসমণী অ্যাভিনিউ,ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণী (রেড রোড) ,গুরু নানক সরণী (মেয়ো রোড) ও ডাফরিন রোডে গাড়ি পার্কিংয়ের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

Related articles

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...