Saturday, June 20, 2026

হাইড্রো-ক্রেনের সঙ্গে ধাক্কা , অল্পের জন্য রক্ষা পেল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস

Date:

Share post:

প্যান্ট্রোগ্রাফ (Pantograph) ভাঙল দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসের (Delhi Sealdah Rajdhani Express)। অল্পের জন্য বড় দু*র্ঘটনার হাত থেকে রেহাই পেল ট্রেন। রেল সূত্রে খবর মির্জাপুরে ঝিঙ্গুরা এলাকায় রেললাইনের উপর বিদ্যুতের খুঁটি উপড়ানোর কাজ চলছিল। সেই কাজের জন্য রেললাইনে একটি হাইড্রো ক্রেন রাখা ছিল। শুক্রবার বিকেলে ঘন কুয়াশা থাকায় ঝিঙ্গুরা এলাকায় দৃশ্যমানতা যথেষ্ট কম ছিল। ফলে চালক ক্রেন দেখতে পাননি। হাইড্রো ক্রেনের মেটাল হ্যান্ডেলের সঙ্গে রাজধানীর (Delhi Sealdah Rajdhani Express) ইঞ্জিনের সামনের অংশের ধাক্কা লাগে। ঘটনার জেরে ইঞ্জিনের প্যান্টোগ্রাফ (Pantograph) ভেঙে যায়, মাঝপথে থেমে যায় ট্রেন।

গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়তে হচ্ছে ট্রেন চালকদের।শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মির্জাপুরে (Mirzapur, Uttarpradesh)। ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনের প্যান্ট্রোগ্রাফ ভেঙে যায়। দুর্ঘটনার কথা স্বীকার করে উত্তর- মধ্য রেলের জনসংযোগ আধিকারিক হিমাংশু উপাধ্যায় জানান, ট্রেনটি পুনরায় ৫টা ৩২ মিনিট নাগাদ দিল্লি পাঠানো হয়। পড়ে রুট বদল করে রাত ৮টা ৫ মিনিট নাগাদ দিন দয়াল উপাধ্যায় স্টেশন রওনা দেয়।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...