Wednesday, May 13, 2026

আজ সন্ধ্যায় গঙ্গাসাগরে শুরু পুণ্যস্নান, সমাগমের নিরিখে ভাঙতে চলেছে অতীতের সব রেকর্ড

Date:

Share post:

আজ, শনিবার সাগরে (Gangasagar) পুণ্যস্নান। এদিন সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে শুরু হচ্ছে মকরস্নানের (Holy Bath) পুণ্যলগ্ন। চলবে রবিবার সন্ধ্যা ৬টা ৫৩ মিনিট পর্যন্ত। মকরস্নানের জন্য বিপুল মানুষের সমাগম হয়েছে গঙ্গাসাগরে। শেষদিনে ভিড় আরও বাড়ছে। ভক্ত সমাগমের নিরিখে মনে করা হচ্ছে, এবার গঙ্গাসাগর মেলার ইতিহাস সর্বকালীন রেকর্ড (New Record in Gangasagar) তৈরি হবে। রবিবার সারাদিন স্নান করতে পারবেন পুণ্যার্থীরা। তবে এবার সংক্রান্তিতে রাতেও পুণ্যলগ্ন রয়েছে, তাই বাড়তি সতর্ক প্রশাসন।

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) বলেন, ইতিমধ্যে সাগরে পুণ্যস্নান সেরে চলে গিয়েছেন ৩১ লক্ষের বেশি তীর্থযাত্রী। আগামী দু’দিন আরও ভিড় হবে। ফলে ভক্ত সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে প্রশাসন।

সতর্কতামূলক ব্যবস্থা প্রসঙ্গে অরূপ বিশ্বাস বলেন, জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত ৩৩টি হাইমাস্ট আলো এবং ৯০টি ল্যাম্পপোস্ট বসানো হয়েছে। মেলার প্রস্তুতির কথা বলার পাশাপাশি ভিড় নিয়ে পরিসংখ্যানও তাঁরা তুলে ধরেন তিনি। বাড়ি বসে অনেকে সাগরমেলা দেখেছেন। মন্ত্রীর কথায়, এদিন বিকেল পর্যন্ত ই-দর্শন করেছেন ৪০ লক্ষের বেশি মানুষ। ই-স্নানের অনলাইন অর্ডার এসেছে ১ হাজার ৮৩৪টি। অনলাইনে পুজো দিয়েছেন ১০ লক্ষ ৫০ হাজার ভক্ত।

এবারের সাগরমেলায় জেলা প্রশাসনের নতুন উদ্যোগ—বন্ধন। পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদজ্ঞাপন সার্টিফিকেট প্রদানের কর্মসূচি ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। বাবুঘাট এবং গঙ্গাসাগর মিলিয়ে ৩৫টি কাউন্টার থেকে এখনও পর্যন্ত তা সংগ্রহ করেছেন ২ লক্ষ ৩৪ হাজার ৩৫০ জন।

Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...