Friday, May 15, 2026

দীর্ঘদিন ধরে জাতীয় দলে নেই সুযোগ, বিসিসিআই-কে একহাত নিলেন বিজয়

Date:

Share post:

দীর্ঘদিন ধরে জাতীয় দলের দরজা খুলছে না মুরলি বিজয়ের। ২০১৮ -তে শেষবার ভারতীয় দলের জার্সি গায়ে উঠেছিল তাঁর। দীর্ঘদিন ধরে ভারতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ মুরলি বিজয়। একরাশ ক্ষোভ উগরে দিলেন বিসিসিআইয়ের ওপর। এরপাশাপাশি বিদেশের খেলতে যাওয়ারও ইঙ্গিত দিলেন তিনি।

এক সাক্ষাৎকারে মুরলি বিজয় বলেন,”অনেক হয়েছে বিসিসিআইয়ের সঙ্গে। বিদেশে এবার প্রতিদ্বিন্দতামূলক ক্রিকেটে খেলার চেষ্টা করতে হবে। ভারতীয় ক্রিকেটের ধারণা রয়েছে, ৩০ পেরোলেই আমাদের ৮০ বছরের রাস্তায় হেঁটে যাওয়া বুড়োদের মত ব্যবহার করা হয়। কোনও বিতর্কে যেতে চাই না। তবে মিডিয়ারও এই বিষয়টি উত্থাপন করা উচিত। আমার মতে তিরিশে কেরিয়ারের সেরা সময়ে পৌঁছনো যায়। এখনও আমি আগের মতই ব্যাট করতে পারি। তবে সৌভাগ্যের হোক বা দুর্ভাগ্যের- সুযোগ ক্রমেই কমে আসে আমাদের। বাইরে নতুন সুযোগের সন্ধান করতে হবে।”

ভারতে সুযোগ পাচ্ছেন না বলেই বিদেশে খেলতে চান বিজয়। এই নিয়ে তিনি বলেন, “এই দেশে সুযোগ পাচ্ছি না। সুযোগ পাওয়াটা আমার হাতে নেই। কিন্তু অন্য কোথাও সুযোগ খোঁজা আমার হাতে রয়েছে। সেটাই করার চেষ্টা করছি।”

দেশের হয়ে ৬১ টি টেস্ট, ১৭ টি একদিনের এবং ৯টি টি-২০ খেলেছেন বিজয়। তিন ফর্ম‍্যাটে রানসংখ্যা যথাক্রমে ৩৯৮২, ৩৩৯ এবং ১৬৯ রান। ২০১৮-য় শেষবার জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন মুরলি।আইপিএলেও আর দেখা যায় না তাঁকে। কেবলমাত্র তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে এবং টিএনপিএল-এ অংশ নেন তারকা।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...