Thursday, May 14, 2026

মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সিসি ক্যামেরার নজরদারি

Date:

Share post:

পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে ইতিমধ্যেই একাধিক কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (Government of India)। সেই কথা মাথায় রেখে এবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam 2023) মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও (West Bengal HS Exam) স্পর্শকাতর কেন্দ্রগুলিকে নিয়ে এখন থেকেই সতর্ক হতে চাইছে সংসদ। সেইসব কেন্দ্রগুলিতে সিসিটিভি (CCTV) বসানো হতে পারে বলে সূত্রের খবর। অতি স্পর্শকাতর কেন্দ্রগুলির ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে।

শিক্ষা সংক্রান্ত একাধিক অভিযোগে জেরবার হতে হয়েছে রাজ্য সরকারকে। তাই এবার সব পরীক্ষার ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করতে চায় রাজ্য শিক্ষা দফতর। এবারের উচ্চমাধ্যমিকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী বসতে চলেছেন । গত বছর পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ২০ হাজার ৮৬২ জন পড়ুয়া। এবার সেই সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে যাচ্ছে। ১৪ মার্চ থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক, শেষ হবে ২৭ মার্চ। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। প্রশ্ন পত্র পড়া ও উত্তর লেখার জন্য সবমিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় পাবেন পড়ুয়ারা। সূত্রের খবর, স্কুলে পরীক্ষার পরিকাঠামো সহ একাধিক বিষয় খতিয়ে দেখতে মাঠে নেমেছেন সংসদের কর্তারা। রেডিও ফ্রিকোয়েন্সি যুক্ত মেটাল ডিটেক্টর ব্যবহার করা হতে পারে, এমনকী পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় পড়তে হবে কড়া চেকিংয়ের মুখে। সিসিটিভি থাকবে বলেই সংসদ সূত্রে খবর।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...