Thursday, May 14, 2026

চলতি বছরেই ভারতের অর্থনৈতিক মন্দা চরমে পৌঁছনোর আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব অর্থনীতি (World Economy) যে মন্দায় ডুবতে পারে সেই সতর্কবার্তা আগেভাগেই দিয়েছিল আইএমএফ (IMF), বিশ্বব্যাঙ্কের (World Bank) মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি। আর সোমবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (World Economy Forum) মুখ্য অর্থনীতিবিদরা সাফ জানিয়ে দিলেন এবার আর কোনও সতর্কবার্তা নয়, আর্থিক মন্দা একেবারে দরজায় কড়া নাড়ছে। তবে কেন্দ্রীয় সরকার (Central Government) বরাবরই দাবি করে অন্যান্য দেশের অর্থনৈতিক হাল খারাপ হলেও ভারতের অর্থনীতির গ্রাফ ক্রমশই উন্নতির পথে এগোচ্ছে। কিন্তু এবার কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে (Narayan Raane) স্বীকার করে নিলেন চলতি বছরের জুন মাসের পরেই দেশের অর্থনৈতিক মন্দা (Economical Crisis) সবকিছুকে ছাপিয়ে যাবে। আর কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যের পরই শুরু হয়েছে জল্পনা। বিরোধীদের কটাক্ষ, আচ্ছে দিন আসতে আর বেশি বাকি নেই। এবার দেশবাসী বুঝবেন আচ্ছে দিনের আসল অর্থ।

পুনেতে দু’দিনের জি২০ ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কিং গ্রুপ (IWG)-এর এক বৈঠকের আয়োজন করা হয়েছিল। আর সেই বৈঠকেই সোমবার যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। এই বৈঠকে বক্তৃতা দিতে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দা এসেছে। একাধিক দেশে ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে। এরপরই তিনি জানান, আমাদের দেশে জুন মাসের পরেই অর্থনৈতিক মন্দা আসতে পারে।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চড়া মূল্যবৃদ্ধি, ইউরোপ-আমেরিকায় লাগাতার বাড়তে থাকা সুদের চাহিদা বিশ্ব অর্থনীতিকে চরম মন্দার সম্মুখীন করেছে। পাশাপাশি পাকিস্তানেও চরম অর্থনৈতিক মন্দার বিষয়টিও সামনে এসেছে। চিনেও অর্থনৈতিক পরিস্থিতি একেবারে তলানিতে ঠেকেছে। আমেরিকার অবস্থাও তথৈবচ।

 

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...