Saturday, March 14, 2026

চিনে অস্বাভাবিক হারে কমছে জনসংখ্যা! ফিরছে ১৯৬০ সালের ভ*য়াবহতা

Date:

Share post:

চিনে (China) অস্বাভাবিক হারে কমছে জনসংখ্যা (Population)। ১৯৬০ সালের পর ফের ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে চিন। সেই তুলনায় পাল্লা দিয়ে কমছে জন্মহার (Birth Rate)। কোভিড মহামারী কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের জীবন। সম্প্রতি ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিক্স-এর (National Bureau Statistics) এক সমীক্ষার রিপোর্টে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রিপোর্টে দেখা গিয়েছে, বিগত ৬০ বছরে এই প্রথমবার এমন ভয়াবহ পরিস্থিতির সাক্ষী হয়েছে চিন।

চিনের অর্থনীতির বড় অংশ নির্ভর করে সেদেশের জনসংখ্যার উপর। বিশ্ব অর্থনীতিতেও (World Economy) এর ব্যাপক প্রভাব রয়েছে। তবে চিনের জনসংখ্যার গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়ায় বেশ চিন্তায় বিশেষজ্ঞরা। রিপোর্ট অনুযায়ী বলা যায়, ১৪১ কোটির চিনে গত বছর জনসংখ্যা কমেছে ৮ লক্ষ ৫০ হাজার। সেখানে একই সময়ে জন্ম হয়েছে ৯৫ লক্ষ শিশুর। এছাড়া ২০২২ সালে কোভিড ও অন্যান্য কারণের জেরে ১ কোটি ৪ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে।

ন্যাশনাল ব্যুরো স্ট্যাটিস্টিকসের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, ২০২১ সালে চিনে জন্মহার কমে ১৩ শতাংশ হয়েছে। গত বছর প্রতি হাজার জনের হিসাবে চিনে শিশু জন্মহার ছিল মাত্র ৬.৭৭ শতাংশ। ১৯৭৮ সালের পর যা সর্বনিম্ন। এমন অবস্থায় মধ্য বয়সি ও বৃদ্ধের সংখ্যা বাড়ছে দেশে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিনের অর্থনীতিতে এর খারাপ প্রভাব পড়বে। ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতিও। অন্যদিকে জনসংখ্যার কমার কারণে কর্মঠ শ্রমিকদের সংখ্যাও কমছে।

 

 

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...