Friday, June 19, 2026

ফ্ল্যাট থেকে উদ্ধার ‘একেনবাবু’র লেখক সুজন দাশগুপ্তর দে*হ

Date:

Share post:

প্রয়াত টলিউডের জনপ্রিয় লেখক (Tollywood Writer) সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। বুধবার সকালে লেখকের কলকাতার বাড়ি থেকে তাঁর মৃ*তদেহ উদ্ধার হওয়ার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিগত পাঁচ দশক ধরে আমেরিকার বাসিন্দা হলেও মাস দুয়েক ধরে কলকাতাতেই থাকছিলেন সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। বাইপাস সংলগ্ন এক ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার শান্তিনিকেতনে গেছেন লেখকের স্ত্রী, আর বুধের সকালেই অঘটন!

‘একেন’ (Eken) চরিত্রকে মানুষের মাঝে জনপ্রিয় করে তুলেছিল তাঁর কলম। পরবর্তীতে এই বাঙালি গোয়েন্দা হিসেবে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)আলাদা পরিচিতি পান। পর্দার একেনবাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “কিছুক্ষণ আগেই খবরটা পেলাম। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে…।” প্রসঙ্গত, ১৯৬৭ সালে কলকাতা থেকে আমেরিকায় পাড়ি দেন সুজন দাশগুপ্ত। কিন্তু বিদেশে থেকেও মাতৃভাষার টান কখনই উপেক্ষা করতে পারেননি। তাই বাঙালি পাঠককে উপহার দেন মাছে ভাতে বাঙালি গোয়েন্দা ‘একেনবাবু’। বইয়ের পাতা থেকে ওটিটি প্ল্যাটফর্ম ঘুরে বড়পর্দায় দাপিয়ে বেড়িয়েছে সেই চরিত্র। স্বভাবতই লেখকের মৃত্যুতে মন ভেঙেছে তাঁর পাঠক এবং একেনবাবুর অনুরাগীদের। বুধবার সকালে লেখকের ফ্ল্যাটের পরিচারিকা এসে কলিং বেল বাজান। কিন্তু কেউ দরজা না খোলায় দরজা ভাঙতে হয়। তারপরই ৮০ বছর বয়সী সুজন দাশগুপ্তর মৃ*তদেহ উদ্ধার হয়। যদিও তাঁর পরিবারের তরফে এই নিয়ে কোনও অফিসিয়াল প্রতিক্রিয়া দেওয়া হয় নি।

Related articles

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...