Monday, March 16, 2026

পর্যটনে একনম্বর হবে উত্তরবঙ্গ: আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের পর্যটনের উন্নয়নে বরাবরই আগ্রহী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষ করে তাঁর নজর উত্তরবঙ্গে। তিনি ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গের বহু অজানা-অচেনা জায়গা হয়ে উঠেছে পর্যটনস্থল। বৃহস্পতিবার, আলিপুরদুয়ারের (Alipurduwar) প্রশাসনিক সভা থেকে উত্তরবঙ্গের (North Bengal) পর্যটনের পক্ষে জোর সওয়াল করলেন মমতা। বললেন, উত্তরবঙ্গ পর্যটনে এক নম্বর হবে।

কোথাও পাহাড়, কোথাও ঝরনা, কোথাও নদী- উত্তরবঙ্গের ভূপ্রকৃতি সব সময় পর্যটকদের টানে। কিন্তু আগে পরিকাঠামোর উন্নয়ন না হওয়ায় অনেক ধরনের সমস্যা হত পর্যটকদের। কিন্তু সে বিষয়ে এখন জোর দিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। ফলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে। একই সঙ্গে সড়কপথে আলিপুরদুয়ারের সঙ্গে যুক্ত হবে ভূটান-বাংলাদেশ (Bhutan-Bangladesh)। হাসিমারায় বিমানবন্দর করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কোচবিহারে বিমানবন্দর তৈরি কাজ চালু হয়ে গিয়েছে। সুতরাং সব মিলিয়ে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতির যথেষ্ট উন্নয়ন হয়েছে। ফলে পর্যটক টানতে সেজে উঠেছে উত্তরবঙ্গ। ফলে দার্জিলিং-এর পাশাপাশি জলপাইগুড়ি-কোচবিহার-আলিপুরদুয়ার পর্যটনকেন্দ্র গড়ে উঠুক চান মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...