Saturday, March 14, 2026

Google Layoffs: বিশ্বজুড়ে ১২,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে গুগল!

Date:

Share post:

প্রযুক্তি ক্ষেত্রে চাকরি ছাঁটাইয়ের ধারা অব্যাহত ৷ মাইক্রোসফট, অ্যামাজন ও ফেসবুকের পর এবার সেই তালিকায় নাম লেখাল সার্চ ইঞ্জিন গুগলের মালিক সংস্থা আলফাবেট। শোনা যাচ্ছে ১২ হাজার কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুন্দর পিচাইয়ের সংস্থা। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশ্যে চলে এসেছে কোম্পানি প্রধানের এই বার্তা। রয়টার্সকে দেওয়া স্টাফ মেমোই এই বড় সংখ্য়ক কর্মী ছাঁটাইয়ের বিষয়টি সামনে এসেছে।

চলতি সপ্তাহেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিল গেটসের সংস্থা মাইক্রোসফট। এবার একই পথে হেঁটেছে অ্যালফাবেট। বিশ্বজুড়ে কোম্পানির বিভিন্ন শাখায় এই ছাঁটাইয়ের প্রক্রিয়া চলবে। শোনা যাচ্ছে মূলত হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে।

মূলত, প্রযুক্তি খাতে বড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই। টেক সাইটগুলির মতে,মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ (artificial intelligence) করতে চাইছে কোম্পানিগুলি। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে Alphabet-এর CEO সুন্দর পিচাই বলেছেন, “আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে।আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই AI-তে বিনিয়োগ করে আমাদের পণ্য ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।”

আরও পড়ুন- প্রতারণার শিকার আইসিসি, অ‍্যাকাউন্ট থেকে উধাও কয়েক কোটি টাকা: রিপোর্ট

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...