Sunday, May 17, 2026

মেসি কি সত‍্যিই সৌদিতে? মুখ খুললেন সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব

Date:

Share post:

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর কি এবার সৌদি আরবে খেলবেন লিওনেল মেসি? সম্প্রতি সেই গুঞ্জন উঠে ফুটবল বিশ্বে। বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন অধিনায়ক পরের মরশুমে খেলতে পারেন সৌদি আরবের লিগে, এই নিয়ে তোলপাড় হয়ে ওঠে ফুটবল বিশ্বে। এবার সেই গুঞ্জনেই একপ্রকার জল ঢেলে দিলেন খোদ সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব ইব্রাহিম আলকাসিম। স্প্যানিশ পত্রিকার রিপোর্টে তিনি জানিয়েছেন, এখনও অবধি মেসির সৌদি আরবে যোগদানের বিষয়ে তারা কিছুই জানেন না।

এই নিয়ে ফেডারেশন সচিব বলেন, “এই মুহুর্তে আমরা জানি না লিওনেল মেসির সম্ভাব্য আগমণের বিষয়ে। তবে আমি বা সৌদি ফুটবল ফেডারেশন মিথ্যা বলব না, আমরা একদিন ওনাকে আমাদের ঘরোয়া লিগে পেতে চাই।ফেডারেশনের ভাবনা হল দেশের ফুটবলের উন্নতিসাধন করা, এবং নিঃসন্দেহে আমরা একই লিগে আবারও মেসি ও রোনাল্ডোকে দেখতে চাই। কিন্তু সত্যিটা হল, আমরা ওনার আগমণের বিষয়ে কিছুই জানি না।”

একাধিক রিপোর্ট অনুযায়ী, আল হিলাল ও আল ইত্তিহাদ মেসিকে প্রতি মরশুমে ৩৫০ মিলিয়ন ইউরো দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে শোনা যায়। আর এদিন সেই গুঞ্জনেই জল ঢেলে দিলেন সৌদি ফুটবল ফেডারেশনের সাধারণ সচিব।

সম্প্রতি সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এর জেরে হইচই পড়ে যায় ফুটবল মহলে।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...