Wednesday, May 13, 2026

পুলিশের উপর হা*মলা! নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত

Date:

Share post:

ধর্মতলায় পুলিশের উপর হা*মলার অভিযোগ। ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)-সহ ১৮ জনের জামিনের আবেদন খারিজ। ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ (Police) হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের। ধৃতদের মধ্যে একটি নাবালকও রয়েছে। তার জামিনও খারিজ হয়ে গিয়েছে। হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

শনিবার, ধর্মতলায় ISF-র মিছিল ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন ISF কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চালায়, কাঁদানে গ্যাস ছোড়ে। পাল্টা বিক্ষোভকরীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। রণক্ষেত্রের চেহারা নেয় ধর্মতলা চত্বর। গ্রেফতার হন বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জন। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র-সহ গোলমাল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়। রবিবার, তাঁদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ধৃতদের মধ্যে এক নাবালকও ছিল। সকলেরই জামিন খারিজ করে দেয় ব্যাঙ্কশাল আদালত। ধৃত নাবালক ISF কর্মীকে ২৪ জানুয়ারি পর্যন্ত হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। ২৪ তারিখ তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দেন তিনি। নওশাদ-সহ ১৮ জনকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে, এদিন সকাল থেকে ফের আদালত চত্বরে উত্তেজনা তৈরি চেষ্টা করেন ISF-র কর্মী-সমর্থকরা। কিন্তু কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে প্রশাসন।

আরও পড়ুন- সাধারণতন্ত্র দিবসের প্রস্তুতি: কড়া নিরাপত্তা ব্যবস্থা, সীমানায় নজরদারি

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...