Saturday, March 14, 2026

ভাঙড় কাণ্ডে গ্রে*ফতার আরও ২, কলকাতাকে অচল করার হু*মকি ISF-এর

Date:

Share post:

মহানগরীতে ফের অ**শান্তি পাকানোর চেষ্টা আইএসএফ- এর। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় আগেই র*ণক্ষেত্রের পরিস্থিতি তৈরি করেছিলেন নওশাদরা (Nawsad Siddique ), পুলিশ বোঝানোর চেষ্টা করতে গেলে উল্টে পুলিশের উপরই চড়াও হন আইএসএফ (ISF) কর্মী সমর্থকেরা বলেই অভিযোগ। দলের প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ডোরিনা ক্রসিংয়ে অবস্থান বি*ক্ষোভের নামে পরিকল্পিতভাবেই অ*শান্তি পাকানোর চেষ্টা করেন ISF-কর্মী-সমর্থকরা। পুলিশ তাঁদের অবস্থান বি*ক্ষোভ তুলে নিতে বললে পরিস্থিতি অ*গ্নিগর্ভ হয়ে ওঠে। আইনকে নিজের হাতে তুলে নিয়ে পুলিশের উপর বল প্রয়োগ করার অভিযোগ নওশাদ সিদ্দিকির দলের বিরুদ্ধে। এই ঘটনায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি-সহ ১৯ জন গ্রে*ফতার করে পুলিশ। আজ মঙ্গলবার গ্রে*ফতার আরও ২ আইএসএফ কর্মী। লেদার কমপ্লেক্স থানার (Leather complex Police Station) পুলিশ গ্রে*ফতার করেছে বলে খবর। এর মাঝেই কলকাতাকে কার্যত স্তব্ধ করে দেওয়ার হু*মকি দিলেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকি (Kashem Siddique)।

বুধবার ধর্মতলায় বি*ক্ষোভ এবং সেখান থেকে মিছিল করে রাজভবনের দিকে এগিয়ে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফুরফুরা শরীফের পীরজাদার দাবি পুলিশ এই মিছিল আটকাতে চাইলে তাঁরা কোন বাধা মানবেন না। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবস এবং সরস্বতী পুজো। তার প্রাক্কালে কলকাতায় পরিকল্পিতভাবে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে আইএসএফ এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কার্যত হুঁ*শিয়ারি দিলেন পীরজাদা , তিনি বলেন “ধর্মতলায় গিয়ে বসে পড়ব। এর শেষ দেখে ছাড়ব। ” এখনও পর্যন্ত ভাঙড়কাণ্ডে মোট ৪৬ জন ISF কর্মী-সমর্থককে গ্রে*ফতার করা হয়েছে ।

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...