Thursday, May 14, 2026

বনবাস থেকে ‘পাঠান’-এর মুক্তি , কাকভোরে উপচে পড়া ভিড় সিনেমা হলে !

Date:

Share post:

বি*তর্ক ব্যাকফুটে, বুধবার সূর্য ওঠার আগেই উপচে পড়া ভিড় বাদশাহী দরবারে। কিং কামব্যাক বোধহয় একেই বলে। ঘড়ির কাঁটা তখনও ছটার ঘরে প্রবেশ করেনি, তবে কলকাতা (Kolkata) থেকে দিল্লি (Delhi), মুম্বাই থেকে বেঙ্গালুরুর সিনেমা ঘরে প্রবেশ করছেন ‘মন্নত’ মালিকের ‘জবরা ফ্যানেরা’। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে রাজ্যসহ দেশে ‘ পাঠান'(Pathan) ঝড়।

শাহরুখ খান (Shahrukh Khan)মানেই রোমান্টিক এক্সপ্রেশন, দুহাত প্রসারিত করে প্রেমের আলিঙ্গন , টোল পড়া গালে মন জিতে নেওয়া হাসি- এভাবেই দেশ তথা বিশ্ব দেখেছে বলিউড (Bollywood) বাদশাকে। কিন্তু সাম্প্রতিককালে তাঁকে নিয়ে সমালোচনা করতে ছাড়েননি নিন্দুকেরা। এবার ইমেজ বদলে জবাব দিলেন রাফ এন্ড টাফ ‘পাঠান’ খান। দক্ষিণের সিনেমার বাজারে বলিউডের জনপ্রিয়তার ঝড় আসার আশায় নিজেদের চেয়ারে সিট বেল্ট আগেই বেঁধে রেখেছিলেন শাহরুখ অনুরাগীরা। প্রত্যাশা মতোই ধরা দিলেন নায়ক। চলচ্চিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট সবাই বলছেন ‘পাঠান’-এর অগ্রিম টিকিট বিক্রি বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে আত্মবিশ্বাস এনেছে।দেশকে স**ন্ত্রাসবাদীদের হাত থেকে বাঁচানোর অনস্ক্রিন গল্পে, শাহরুখ যেন অচিরেই বলিউডের সিঙ্গেল স্ক্রিনের পরিত্রাতা হয়ে উঠলেন। কিং খানের ম্যাজিক এমনই, যে এই ছবির হাত ধরে খুলছে প্রায় ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিঙ্গল-স্ক্রিন (Single Screens) প্রেক্ষাগৃহ। অগ্রিম বুকিং চালু হতেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়েছে এই ছবির। বুধবার ঠিক সকাল ছটায় (6AM) দেশ জুড়ে শাহরুখ খানের ছবির প্রথম শো শুরু হল। কলকাতায় সেই একই নিয়ম। মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গল স্ক্রিন , সর্বত্রই লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। কে বলবে সপ্তাহের মাঝের কর্মব্যস্ত দিনের সকাল এটা। কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। কেউ কেউ আবার হাই তুলছেন। প্রিয় অভিনেতার সিনেমা সবার আগে দেখার উত্তেজনায় কেউ কেউ সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি।কেউ আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাকভোরে উঠে বেরিয়ে পড়েছেন। অনেকেই শহরতলী থেকে মহানগরীতে ছুটে এসেছেন একেবারে প্রথম ট্রেন ধরেই। ২ ঘণ্টা ২৬ মিনিট যে বলিউড বাদশা তাঁদের অন্য জগতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন।

শাহরুখ খানকে নিয়ে কলকাতার উন্মাদনা বরাবরই চোখে পড়ার মতো। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসডর প্রায় সাড়ে চার বছর পর ফিরলেন বড় পর্দায়। তাঁকে নিরাশ করেননি বঙ্গবাসী। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড় (RB Connector) থেকে হাজরা(Hazra Crossing) , ভিড় সামলাতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে কলকাতা পুলিশকে (Kolkata Police)। সকাল গড়িয়ে দুপুর হতে চলল তবু উন্মাদনা কমার কোন লক্ষণ নেই। তাসা, ঢোল নিয়ে মাঝরাস্তায় ভিড় জমাচ্ছেন বাদশার ভক্তরা। “হিন্দুস্তান কি শান, শাহরুখ খান ” স্লোগানে মহানগরের রাস্তায় “ঝুমে জো পাঠান” আমেজ। ২৫ জানুয়ারি ২০২৩ বুধবার বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় লিখলেন শাহরুখ ফ্যানেরা তা বোধ হয় আর বলার অপেক্ষা রাখে না ।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...