Thursday, May 14, 2026

‘দীক্ষামঞ্জরি’তে সানার পুজো, অঞ্জলি দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সরস্বতী পুজোর (Saraswati Puja) সকালে সাধারণ মানুষ থেকে তারকা প্রতিটি একেবারে অন্যরকম ভাবে ধরা দিলেন ক্যামেরার সামনে। সকাল থেকে বাড়িতে বাড়িতে পুরোহিতের মন্ত্রের শব্দ শুনতে শুনতে ঘুম ভাঙল বাঙালির। এরপর অঞ্জলি দেওয়ার পালা। ব্যতিক্রমী নন বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Saurav Ganguly)। ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নাচের স্কুল ‘দীক্ষামঞ্জরি’তে (Deekshamanjari) প্রত্যেক বছরের মতো এ বছরও বাগদেবীর আরাধনার আয়োজন করা হয়। সেখানেই হাজির বাংলার মহারাজ।

সরস্বতী পূজা মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। ২০২৩ শে আবার সরস্বতী পুজোর দিনটা স্পেশাল। একদিকে যেমন কোভিড মুক্ত পুজো অন্যদিকে আবার সাধারণতন্ত্র দিবসের সঙ্গে সরস্বতী পুজোর সেলিব্রেশন। হলুদ পাঞ্জাবি আর বাসন্তী শাড়িতে সকাল থেকেই ভিড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে। অন্যান্য বছরের মত এ বছর ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবার ‘দীক্ষামঞ্জরি’তে পুজোর আয়োজন করেন। ডোনা নিজে একজন নৃত্যশিল্পী, তাই তাঁর স্কুলের ছাত্র-ছাত্রীরা এই পুজোর কাজে হাত লাগান। পাশাপাশি সানা গঙ্গোপাধ্যায় (Sana Ganguly) এখন মায়ের পুজোর সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। তাতে বেজায় খুশি বাবা সৌরভ। ক্যামেরার সামনে তো বলেই ফেললেন , “এটা সানার পুজো এখানেই প্রত্যেক বছর আসা।” সামনেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক আসতে চলেছে, এই নিয়ে মুম্বাইয়ে বেশ কিছুদিন সিনেমার প্রযোজক সংস্থা সঙ্গে কথাবার্তা সেরেছেন ‘দাদা’। সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে সৌরভ বলেন “সবটাই আলোচনা স্তরে আছে। অনেক মানুষ এর সঙ্গে যুক্ত আছেন। সকলের প্রচেষ্টায় আশা করি ভালো কিছু হবে।” সবশেষে তাঁকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের আইপিএল খেলার প্রসঙ্গে জিজ্ঞাসা করলে উচ্ছ্বসিত সৌরভ বলেন এ ব্যাপারে তিনি ভীষণ আশাবাদী । কারণ ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকারা দেশের নাম উজ্জ্বল করবে এই বিশ্বাস তাঁর আছে।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...