Wednesday, April 22, 2026

পাঠান সিনেমা চলাকালীন ভেঙে পড়ল ছাদ! কান্দির দুর্ঘট*নায় আহ*ত ২ শিশু সহ ৫

Date:

Share post:

চলছিল পাঠানের (Pathaan) শো। আর এমন সময় আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সিনেমা হলের (Cinema Hall) ছাদ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে (Kandi)। দুর্ঘটনায় আহত ২ শিশু সহ মোট ৫ জন। আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কান্দির ওই সিনেমা হলে দেখানো হচ্ছিল শাহরুখ খানের নতুন সিনেমা পাঠান। বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের (Republic Day) পাশাপাশি ছিল সরস্বতী পুজোও (Saeaswati Pujo)। সেই কারণেই কান্দির ‘ছায়াপথ’ সিনেমা হলে অন্যান্যদিনের তুলনায় দর্শকদের ভিড় ছিল অনেকটাই বেশি। তবে সিনেমা হলের বিল্ডিং দীর্ঘদিনের পুরনো। আর এদিন সিনেমা চলাকালীন সিনেমা হলের একটা অংশের ছাদ আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত হন ২ শিশু সহ পাঁচ দর্শক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আহতদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ। পাশাপাশি কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার জানিয়েছেন, দীর্ঘদিনের পুরনো বিল্ডিং বলে এই সিনেমা হলের ছাদ এভাবে ভেঙে পড়ে। খুব দুঃখজনক ঘটনা। পৌরসভা সিনেমা হলটি বন্ধ করেছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পৌরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে।

 

 

Related articles

বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলি: মনিপুরে অনুষ্ঠান ঘিরে রণক্ষেত্র মনিপুর, গুলিবিদ্ধ ১

একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী ফটোশুটে বাংলায় ঝালমুড়ি খাচ্ছেন। অন্যদিকে মনিপুরে দাবি আদায়ে গুলি খাচ্ছেন সাধারণ মানুষ। দুটি...

ফায়ার স্টেশন থেকে পোর্টের জমি পুনরুদ্ধার! বড়বাজারের ভোলবদলের কথা মনে করিয়ে দিলেন নেত্রী

বন্দর কর্তৃপক্ষের অধীনে থাকা বড়বাজারের জমি পুনরুদ্ধার থেকে ব্যবসায়ীদের জন্য কমিটি— তৃণমূল জমানায় বড়বাজার এলাকায় উন্নয়নের জোয়ার। মঙ্গলবার...

ড্রাই ডে করল কে? কমিশনের প্রশাসন আর সিইও-র দায় ঠেলাঠেলি!

রাজ্যের প্রশাসনের সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে। অথচ কমিশনের নির্দেশ ছাড়া না কি কাজ করছে আবগারি দফতর! রাজ্যে...

ডিএ বৃদ্ধি-প্রকল্প ঘোষণা জুমলা সরকারের ‘নির্বাচনী টোপ’! কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন নেত্রী

বাজেটে কোনও ঘোষণা করেনি কেন্দ্র। ভোটের মুখে বিধি ভেঙে মাতৃশক্তি কার্ড বিলি, আবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ...