Tuesday, May 12, 2026

অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত

Date:

Share post:

অনুর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। শুক্রবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে শেফালি ভর্মারা হারাল ৮ উইকেটে। ভারতের হয়ে অর্ধশতরান শ্বেতা সেরাওয়াত। বল হাতে তিন উইকেট নিয়ে ম‍্যাচের সেরা পারশাভি চোপড়া।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শেফালি ভর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১০৭ রানে গুটিয়ে যায় কিউইরা। ভারতীয় বোলারদের দাপটে দাঁড়াতেই পারেননি নিউজিল্যান্ডের ব‍্যাটাররা। ভারতের হয়ে তিন উইকেট নেন পারশাভি চোপড়া। একটি করে উইকেট নেন তিতাস সাধু, মান্নত কাশ‍্যপ, শেফালি ভর্মা এবং অর্চনা দেবি।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতীয় দল। ভারতের দুরন্ত ইনিংস শ্বেতা সেরাওয়াতের। ৬১ রানে অপরাজিত তিনি। ২২ রান করেন সৌমা তিওয়াড়ি। এবারেই প্রথম হচ্ছে মেয়েদের অনুর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ। ভারত প্রথম দল যারা ফাইনালে উঠল। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে তারা। রবিবার বিকেলে হবে সেই ফাইনাল।

Related articles

সাংসদ – পরাজিত প্রার্থীদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠকে তৃণমূল নেত্রী

এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়াই করা প্রার্থীদের নিয়ে বৈঠক ডাকলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে দলের...

নিরাপত্তার ‘অজুহাত’: নবান্নে এবার নিয়ন্ত্রিত সাংবাদিকদের গতি!

সংবাদ সংগ্রহে স্বৈরাচারী বাধা বিজেপির নবনির্বাচিত রাজ্য প্রশাসনের। একেবারে দিল্লি মডেলে এবার বাংলাতে, নবান্নে সাংবাদিকদের (journalists) গতিবিধি নিয়ন্ত্রিত...

পাথর খাদান থেকে সাফল্যের শিখরে আসানসোলের ২০ ‘লড়াকু’ পরীক্ষার্থী

অন্ধকার খুপরি ঘর, নুন আনতে পান্তা ফুরানো সংসার, আর দিনরাত পাথর ভাঙার শব্দ— এই ছিল তাদের চেনা জগৎ।...

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...