Saturday, June 13, 2026

সেবাশ্রয় ২.০: চলাফেরার ক্ষমতা ফিরিয়ে দিয়ে দশ বছরের শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার 

Date:

Share post:

জনসেবার ধারাবাহিক যাত্রা অব্যাহত রেখে ‘সেবাশ্রয় ২.০’ (Sebaashray 2.0) মানুষের কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে। এবার সহানুভূতি ও মানবিকতার আরও এক উদাহরণ তৈরি করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । লিম্ব লেন্থ ডিসক্রেপ্যান্সিতে (Limb leanth discrepancy) আক্রান্ত বিষ্ণুপুরের ১০ বছরের শিশু অনুরাগ পালের (Anurag Paul) চিকিৎসার সব দায়িত্ব গ্রহণ ডায়মন্ড হারবারের সাংসদের। আগামী সপ্তাহে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত দেশের খ্যাতনামা অস্থি-সংক্রান্ত চিকিৎসা কেন্দ্র গঙ্গা হাসপাতালে নাবালকের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সহজলভ্যতা এবং সময়োপযোগী চিকিৎসার প্রতি নিজেদের অটল অঙ্গীকার আরও একবার দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল অভিষেকের এই উদ্যোগ। মানুষের সেবায় তৈরি হওয়া সেবাশ্রয় স্বাস্থ্যশিবির থেকেই এবার চলাফেরার শক্তি ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করবে অনুরাগ। অভিষেকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে শিশুটির পরিবার। চিকিৎসার সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ অস্ত্রোপচার, হাসপাতালে ভর্তি ও সংশ্লিষ্ট যাবতীয় খরচের জন্য প্রায় ছয় লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। অভিষেক ব্যক্তিগতভাবে সম্পূর্ণ খরচ বহন করবেন। রোগীর সঙ্গে থাকবেন মেডিক্যাল এসকর্ট ডা. সুরজ হালদার এবং স্বেচ্ছাসেবক শ্রী শুভদীপ হালদার, যাঁরা সার্বক্ষণিক চিকিৎসা তত্ত্বাবধান ও মানবিক সহায়তা নিশ্চিত করবেন।

আরও পড়ুন: আজ নদিয়া সফরে অভিষেক, রোড শো করবেন কৃষ্ণনগরে

সেবাশ্রয়ের মাধ্যমে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য মোট ৮ লক্ষ টাকার সহায়তা প্রদান করা হয়েছে। এই ঘটনা আবার প্রমাণ করল সেবাশ্রয় ২.০ কেবল একটি স্বাস্থ্যপরিষেবা উদ্যোগ নয়, এটি একটি দৃঢ় অঙ্গীকার—কোনও শিশুর ভবিষ্যৎ যেন আর্থিক অসচ্ছলতার কারণে থমকে না যায়। এই কর্মসূচি যত এগিয়ে চলেছে, প্রতিটি সফল চিকিৎসাই প্রমাণ করছে এমন এক জনসেবার মডেল, যেখানে সহমর্মিতাই পথপ্রদর্শক, আর যত্ন, সাহস ও আশায় নতুন করে গড়ে উঠছে অসংখ্য জীবন।

 

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...