Sunday, June 21, 2026

অ্যাক্রোপলিস মলে উৎসবের আমেজ, শুরু হল উইন্টার বাইটস ফুড কার্নিভাল

Date:

Share post:

শীতের আমেজ বরাবরই তিলোত্তমার কাছে প্রিয়।  প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজোর  ঘনঘটায় ঘুরে বেড়ানোর পাশাপাশি মুখরোচক খাবার তো চাই চাই। বাঙালির যে খাদ্যরসিক, তা বলার অপেক্ষা রাখে না। তাদের কথা মাথায় রেখে অ্যাক্রোপলিস মলে শুরু হয়েছে ‘উইন্টার বাইটস’ নামে চার দিনের ফুড কার্নিভাল। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার কসবার অ্যাক্রোপলিস মলে এই ‘উইন্টার বাইটস’ কার্নিভাল উদ্বোধন হয়।

বিখ্যাত বাডি বাইট এর স্পেশাল বিরিয়ানি থেকে ক্যালকাটা ডেলিসিস এর জিভে জল আনা ভেটকি মাছের ফিসফ্রাই ও সেনগুপ্তাস এর গন্ধরাজ মোমো, নানান রকমারি খাবার মিলছে।  টারকিসইয়ানোর জিভে জল আনা ফ্লেভারের আইসক্রিমের সম্ভার, কি নেই! এছাড়া রয়েছে পৌষ পার্বণ এর নতুন গুড়ের নানা রেসিপি। চার দিনের এই লোভনীয় রকমারি খাবার চেখে দেখতে হলে ঢুঁ মারতেই হবে ‘অ্যাক্রোপলিস মলে’।  রবিবার ২৯ জানুয়ারি শেষ হবে এই উৎসব। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ১০টি কাউন্টারে এই সমস্ত লোভনীয় খাবার পাওয়া যাচ্ছে। কমিউনিটি পার্টনার হিসাবে রয়েছে ভোজ আড্ডা এবং ফিবার এফএম।

অ্যাক্রোপলিস মলের জিএম, কে বিজয়ন এবং অভিনেত্রী সোনালী চৌধুরীর উপস্থিতিতে এই কার্নিভাল এর উদ্বোধন হয়।
উইন্টার বাইটস ফুড কার্নিভাল নিয়ে অ্যাক্রোপলিস মলের জিএম কে বিজয়ন বলেন, “অ্যাক্রোপলিসে আমরা সবসময় বিভিন্ন ধরণের উৎসব নিয়ে আসি। “উইন্টার বাইটস” নামের এই ফুড কার্নিভাল স্পেশালি বিভিন্ন ধরনের বিরিয়ানি, কাবাব নতুন গুড়ের পঞ্চব্যাঞ্জন নিয়ে হচ্ছে। সঙ্গে থাকছে সবার প্রিয় আইসক্রিম এবং পান । আশা রাখি সবার কাছে অবশ্যই ভালো লাগবে এই ফুড কার্নিভাল এবং এই উৎসব দারুণ সাফল্য পাবে। আমরা কলকাতার ভোজন রসিকদের কথা মাথায় রেখে এই রকম উৎসবের আয়োজন করেছি।”
অভিনেত্রী সোনালী চৌধুরী বলেন, ” মার্লিন গ্রুপের এই উইন্টার বাইট কার্নিভাল অত্যন্ত জনপ্রিয়। এখন উৎসবের মরসুম । আর সাথে খাওয়া দাওয়া থাকবে না, তা কি করে হয়? বিরিয়ানি কাবাব, চাট ভেলপুরি এমনিতেই আমার খুব প্রিয়। এই উইন্টার বাইট কার্নিভাল-এ আমি আসতে পেরে অত্যন্ত খুশি।”

কলকাতা সুস্বাদু খাবারের ভান্ডার ক্যালকাটা ডেলিসিস, গো লেবানিজ, ডিম ওয়ালা, বাডি বাইটস,পৌষ পার্বণ, সেনগুপ্তাস এবং পান্থতীর্থ এবং টারকিসইয়ানো, আর কে চাট সেন্টার ও রয় পান এর মতো নামিদামি ফুড উদ্যোক্তারা তাদের খাবারের সম্ভার নিয়ে হাজির রয়েছেন ‘উইন্টার বাইটস ফুড ‘ কার্নিভালে।

প্রসঙ্গত, মার্লিন গ্রুপের তৈরি ‘অ্যাক্রোপলিস মল’টি ২৫ সেপ্টেম্বর, ২০১৫ সালে উদ্বোধন করা হয়। এটি একটি আইকনিক স্থাপত্যের মাস্টারপিস যা একটি কাঁচের সামনের দিকে ঢাকা এবং এর উচ্চতা সাড়ে চার লক্ষ বর্গফুট। বিশাল এই এলাকায় পাঁচটি স্তরের পার্কিংয়ের সুবিধা রয়েছে। মলটিতে প্রতি সপ্তাহে প্রায় ১ কোটি ২০ লাখেরও বেশি মানুষের ভিড় জমে। অ্যাক্রোপলিস মল হল কলকাতার প্রথম মল যেখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে৷

এটি কলকাতার অত্যাধুনিক মলগুলির মধ্যে একটি যেখানে পোশাক, ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক গেজেট, গহনা, লাগেজ, প্রসাধনী, মুদি জিনিসপত্র, খাবারের আইটেম ও সেলুনের ৬২টিরও বেশি বিখ্যাত ব্র্যান্ড রয়েছে। এছাড়া চার স্ক্রিন মাল্টিপ্লেক্স, প্রশস্ত ফুড কোর্ট, ফাইন ডাইনিং রেস্তোরাঁ, পরিবার এবং শিশুদের বিনোদন জোন সহ এই মলটি পরিবারের একটি উপযুক্ত গন্তব্য।

অ্যাক্রোপলিস গত পাঁচ বছরে বেশ কিছু আকর্ষণীয় ইভেন্ট, ফ্যাশন শো, সাংস্কৃতিক উৎসব এবং জনপ্রিয় চলচ্চিত্রের আয়োজন করে আসছে এবং একটি দায়িত্বশীল কর্পোরেট সংস্থা হিসেবেও কমিউনিটিতে অবদান রেখেছে। এটি রুবি হাসপাতালের আশেপাশে বসবাসকারীগরীব শিশু এবং বৃদ্ধদের জন্য পুরানো কাপড় সংগ্রহ করার একটি উদ্যোগ নিয়েছে এবং তাদের জন্য কলকাতা সোসাইটি ফর কালচারাল হেরিটেজ নামক এনজিওকে দায়িত্ব দিয়েছে।

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...