Wednesday, June 24, 2026

রমরমিয়ে রেকর্ড ব্যবসা করল ‘ পাঠান ‘, চার দিনে চারশো কোটির ম্যাজিক বক্স অফিসে !

Date:

Share post:

সরস্বতী পুজোর (Saraswati Puja) আগের দিন দেশজুড়ে মুক্তি পেয়েছে কিং খানের কাম ব্যাক ছবি ‘পাঠান’ (Pathan)। অগ্রিম বুকিং থেকেই রেকর্ড তৈরি করা শুরু হয়েছিল যা চার দিন পরেও একই ভাবে রয়ে গেছে। বিত*র্ককে সঙ্গী করেই পাঠান মুক্তি পাবার পর থেকেই অজস্র রেকর্ডের বন্যা। এবার চার দিনে, ৪০০ কোটি রোজগার করে বলিউডের (Bollywood) ঝিমিয়ে পড়া বক্স অফিসকে চাঙ্গা করলেন বলিউড বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)।

দক্ষিণী সিনেমার দাপটে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছিল বলিউড। বিভিন্ন জায়গায় এই নিয়ে লেখালেখিও শুরু হয়ে যায়। ঠিক সেই সময় দাঁড়িয়ে মুক্তি পেল শাহরুখ খান , দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ । সিদ্ধার্থ আনন্দ ( Siddharth Anand) পরিচালিত অ্যাকশন-থ্রিলার মাত্র চার দিনেই ভারতীর ছবির ভাঁড়ারে এনেছে ২০০ কোটি। সারা বিশ্বের ব্যবসার নিরিখে এই সিনেমার ব্যবসা প্রায় ৪০০ কোটির কিছু বেশি। এখানেই শেষ নয় ‘বাহুবলী ২’, এবং ‘কেজিএফ ২’-এর হিন্দি ডাবড ভার্সনকেও ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে ‘পাঠান’। বয়স প্রায় ৬০-এর দোরগোড়ায়, তবুও তিনিই যে আসল কিং সেটাই প্রমাণ করলেন শাহরুখ খান। পাঠানের রেকর্ড ব্যবসার জেরে এবার সম্পত্তি বাড়তে চলেছে স্বয়ং বাদশারও।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...