Wednesday, June 24, 2026

‘ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে’, টিম ইন্ডিয়াকে পরামর্শ মহারাজের

Date:

Share post:

দীর্ঘদিন ধরে আইসিসি কোন টুর্নামেন্ট জেতেনি। বলা ভালো ২০১৩ সালের পর থেকে ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট জেতেনি। নকআউট পর্বে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে ভারতকে জিততে দেখতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

এক সাক্ষাতকারে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,”যে দেশের এত প্রতিভা রয়েছে, সেই দেশকে কখনই দূর্বল বলা যাবে না। অর্ধেক ক্রিকেটার সুযোগই পান না। আমি চাইব রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকরা যেন এই বিশ্বকাপ অবধি একই দল ধরে রাখে।”

এরপর সৌরভ বলেন, “যখন ওরা বিশ্বকাপে পৌঁছবে, তারা যেন চাপমুক্তভাবে খেলে। ওরা যেন ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলে, তাতে ট্রফি এল কি এল না যায় আসে না।”

২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে, ভারত সকল ফর্ম‍্যাটে তিনটি ফাইনাল ও চারটি সেমিফাইনাল খেলেছে। কিন্তু ট্রফি জয় হয়নি।


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...