Thursday, May 14, 2026

কুন্তলকে বহিস্কার করতে পারে দল, ইঙ্গিত সায়নীর

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির কুন্তল ঘোষ ।তাকে বহিস্কার করতে পারে তৃণমূল। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষের মন্তব্যে এমনই ইঙ্গিত মিলল । রবিবার ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির থিম সং প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই ইঙ্গিত দেন সায়নী ঘোষ। তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। তদন্ত চলছে। কিন্তু এ কথা কখনই বলব না, আমি কুন্তল ঘোষকে চিনি না। আমার সঙ্গে ওকে একাধিক ছবিতে দেখা গিয়েছে, সেটাও জানি। আমরা প্রতিদিন একাধিক জায়গায় যাই। প্রচুর মানুষের সঙ্গে আমাদের দেখা হয়। কুন্তল ঘোষ যুবদলে রয়েছেন।ওকে চিনি। অপরাধ করলে নিশ্চয়ই ব্যবস্থা করা হবে। আমি যুব সভানেত্রী হিসাবে বলতে পারি কুন্তল ঘোষকে নিরাপত্তা দেওয়ার মতো কোনও অভিসন্ধি আমাদের নেই”
উল্লেখ্য, চিনার পার্কে কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশির পর গত ২১ জানুয়ারি তাকে গ্রেফতার করে ইডি। তারপর থেকে ইডি হেফাজতে রেখেই জেরা করা হচ্ছে তাকে। প্রথম দিকে ইডি আধিকারিকদের তদন্তে অসহযোগিতা করছিলেন কুন্তল ঘোষ। তবে টানা জেরায় ভেঙে পড়েন তিনি। তদন্তকারীদের প্রশ্নের জবাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর দাবি, সেক্রেটারি মারফৎ পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছেন। কুন্তলের দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...