Sunday, May 31, 2026

কর্নাটকে আক্রান্ত কৈলাস খের!অনুষ্ঠানে গায়ককে লক্ষ্য করে ছোড়া হল বোতল!

Date:

Share post:

গান গাইতে কর্নাটকের হাম্পিতে গিয়েছিলেন গায়ক কৈলাস খের। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই কড়া নিরাপত্তার মাঝে আক্রমণের শিকার হলেন গায়ক। তাঁকে লক্ষ্য করে বোতল ছুড়ে মারা হয় বলে অভিযোগ। তৎক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ঘটনায় এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান কৈলাস খের।


আরও পড়ুন:এবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলের পরিবার, দুপুরে চুরি করে রাতে মজার whatsapp

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাস ছাড়াও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পী। ছিলেন কৈলাসের বলিউড সতীর্থ আরমান মালিকও।

জানা যাচ্ছে, কেবলই হিন্দি গান গাইছিলেন কৈলাস।  কন্নড় ভাষায় গান গাইছিলেন না তিনি। আর এর জেরেই ক্ষুব্ধ হন দর্শকদের একাংশ । সম্ভবত সেই রাগেই গায়ককে তাক করে বোতল ছোড়া হয়। একটুর জন্য বেঁচে গিয়েছেন কৈলাস। ঘটনায় কয়েক মুহূর্তের জন্য হতচকিত হয়ে গেলেও আবার গান শুরু করেন তিনি। তার পরেই পুলিশ সেই অর্ধেক ভর্তি জলের বোতল সরিয়ে নেয় মঞ্চ থেকে।

 

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...