Saturday, June 20, 2026

এবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলের পরিবার, দুপুরে চুরি করে রাতে মজার whatsapp

Date:

Share post:

এবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলেরএবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলেরএবার ডিজিটাল চোরের খপ্পরে আসানসোলের বার্নপুরের এক পরিবার। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী? একটু খোলাসা করে বললেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরের সূর্যনগরের এই ঘটনা জানার পর তাজ্জব হয়ে গেছে পুলিশও।

দুপুরে বাড়ি ফাঁকা রেখে সবাই গিয়েছিলেন প্রতিবেশীর নিমন্ত্রণ রক্ষা করতে। আর সেই সুযোগে গয়নাগাটি চুরি করে চম্পট দিয়েছে চোর। তার পর রাতে ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপে বার্তায় ‘হুমকি’। সেই সঙ্গে চ্যালেঞ্জও ছুড়ে চোরের ম্যাসেজ, ‘‘তুই আমার নম্বর ট্র্যাক করতে পারবি না!’’

গত শনিবার হিরাপুর থানায় এমনই এক কাণ্ডের লিখিত অভিযোগ দায়ের হয়েছে । হিরাপুরের এসিপি প্রতীক রায় বলেন, ‘‘পুলিশ তদন্ত শুরু করেছে। চোরকে শীঘ্রই ধরা হবে। তদন্ত অনেকটাই এগিয়েছে।’’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জানুয়ারি সূর্যনগরের বাসিন্দা পরিবহণ ব্যবসায়ী রাজেশ গুপ্তের বাড়ি থেকে নগদ কয়েক হাজার টাকা আর প্রায় ৬ লক্ষ টাকা গয়না চুরি যায়। ব্যবসায়ীর অভিযোগ, দুপুর ২টো নাগাদ তাঁর বাবা বাড়ি ফিরে দেখেন পিছন দিকের দরজা ভাঙা। বেরোনোর রাস্তায় কিছু গয়না ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। রাজেশের দাবি, ঘটনার দিনই রাত ৯টা নাগাদ তাঁর ফোনের হোয়াটসঅ্যাপে ৫টি ‘মেসেজ’ ঢোকে। তাতে লেখা, মজা আসলো চুরিটা করে। ভালই টাকা পেয়েছি। ৬ লাখ টাকা। তুই নম্বরটা ট্র্যাক করতে পারবি না। আমি প্রচুর চালু। আমি তোর পুরো অটোবায়োগ্রাফি জানি। শয়তানের নজর সবার উপর থাকে। রাজেশের দাবি, এক বার নয়, ৩-৪ দিন ধরে লাগাতার রাতে হোয়াটসঅ্যাপ বার্তায় এই সব লিখেছে চোর!

ইতিমধ্যেই বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলেছে পুলিশ। নেওয়া হয়েছে তাঁদের বয়ান। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়ীর পরিবারের পরিচিত কেউ এই কাণ্ড ঘটিয়েছেন! তদন্তকারীরা জানিয়েছেন, এই চোরকে ধরার জন্য তদন্তকারীরাও ভীষণ ভাবে উদ্‌গ্রীব। কারণ, শুধু বাড়ির মালিক নয়, খোদ পুলিশকেও চ্যালেঞ্জ ছুড়েছে চোর। এখন দেখার চোর পুলিশ এই খেলায় কে শেষ হাসি হাসে।

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...