Tuesday, April 28, 2026

কয়লা পাচার মামলায়  নয়া মোড়, মূল অভিযুক্ত রত্নেশ বর্মার আত্মসমর্পণ

Date:

Share post:

কয়লা পাচার মামলায়  নতুন মোড়। মঙ্গলবার আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করলেন অনুপ মাজি তথা লালা ঘনিষ্ঠ রত্নেশ বর্মা। অভিযোগ, ইসিএলের খনি থেকে পাচার হওয়া কয়লা কোথায় যাবে, কোন গাড়ি কোন গন্তব্যে যাবে, পুরোটাই দেখতেন তিনি। আপাতত অভিযুক্তকে একদিনের জেল হেফাজতে পাঠিয়েছে আসানসোল আদালত।

রত্নেশের আইনজীবী সোমনাথ চট্টরাজ বলেন, ‘‘আমার মক্কেল জামিনের জন্য আবেদন করেছিলেন। বিচারক সেই আবেদন খারিজ করে দিয়ে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।’’ কয়লা পাচার-কাণ্ডে রত্নেশের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। বহু দিন ধরেই রত্নেশকে খুঁজছিল সিবিআই। তাঁর নাম রয়েছে চার্জশিটেও।

গত দু’বছর ধরে সিবিআইয়ের  কেস ডায়েরিতে পলাতক ছিলেন এই রত্নেশ। তাঁকে খুঁজে পাচ্ছিল না সিবিআই। রত্নেশকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত। আত্মসমর্পণ না করায় অভিযুক্তর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শেষমেষ আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।

জানা গিয়েছে, রত্নেশ বর্মার বাড়ি নরসোমদা কোলিয়ারি। মঙ্গলবার পরিবারের তরফে জানানো হয়েছে, তার বিষয়ে কিছু জানেন না পরিবারের লোকজন। দু’বছর ধরে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই পরিবারের।

 

Related articles

রাত পোহালেই ভোট: ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতৃত্বের ১০ নির্দেশ প্রার্থী থেকে এজেন্টদের

বিধানসভা নির্বাচনের প্রতিটি ধাপে বিজেপি-নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে বারবার নিশানা করা হয়েছে তৃণমূলের নেতা কর্মীদের। প্রতিটি ধাপেই সেই...

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...