Sunday, June 7, 2026

‘ভারতে আইপিএলই সবকিছু, কেউ টেস্ট ক্রিকেট দেখে না’: বোথামের মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে চলেছে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে।ইতিমধ্যেই দুই দল এই সিরিজের প্রস্তুতিতে নেমে পড়েছে। আর এই সিরিজের প্রাক মুহূর্তে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ইয়ান বোথামের সম্প্রতি করা একটি টুইটে বিতর্ক দানা বেধেছে।কী লিখেছেন বোথাম ?

টুইটে তিনি লিখেছেন, ‘ভারতে আইপিএলই সবকিছু। ওখানকার লোক টেস্ট ক্রিকেট দেখে না।’কিংবদন্তী লিখেছেন, বিশ্ব ক্রিকেটে অনেক পরিবর্তন এসেছে। যার ফলে ক্রিকেটের সেরা খেলা টেস্ট অনেকটাই পিছিয়ে পড়েছে। একদিনের ম্যাচ থেকে টি-টোয়েন্টি ও বিভিন্ন লিগের ফলে প্রায় কোণঠাসা টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে মাঠে লোক ফিরিয়ে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ করেছে আইসিসি। শুরু হয়েছে দিন রাতের টেস্ট।শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটের এক ঘেয়েমি কাটাতে চালু করা হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আরও বলেছেন, অস্ট্রেলিয়ায় যদি ইংল্যান্ড খেলে তাহলে বক্সিং ডে ম্যাচে ৭৫ থেকে ৮০ হাজার দর্শক উপস্থিত থাকে। এরপরই বোমা ফাটিয়েছেন বোথাম। বলেছেন, ভারতে আইপিএল সবকিছু। ওখানকার লোক টেস্ট ক্রিকেট দেখেনা। ভারত আইপিএলে প্রচুর অর্থ উপার্জন করে। এটা শুনতে দারুণ লাগলেও কতদিন পর্যন্ত স্থায়ী হবে সেটা বলা যাবে না। টেস্ট ক্রিকেট ১০০ বছরেরও বেশি সময় ধরে রয়েছে।আমরা যদি টেস্ট ক্রিকেটকে হারাই তাহলে ক্রিকেট খেলাটাকেও হারিয়ে ফেলব।

 

 

Related articles

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

কাউন্সিলরদের বৈঠক বাতিল করে রবিবার দুপুরে দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিরোধী...

প্রথম কর্মসূচির সাফল্য ঘোষণা: CJP-কে সমর্থন অখিলেশ-কেজরি-শিবসেনার

শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দেশের শিক্ষা মন্ত্রীর পদত্যাগের যে দাবি তুলেছে 'আরশোলা' অপবাদ পাওয়া দেশের যুবসমাজ, তারাই...