Thursday, June 4, 2026

ছুটির দিনে বাতিল হাওড়া- বর্ধমান শাখার সমস্ত লোকাল ট্রেন

Date:

Share post:

উড়ালপুলের মেরামতির কাজের কারণে রবিবার সারা দিন বন্ধ থাকবে হাওড়া এবং ব্যান্ডেল থেকে বর্ধমানগামী সমস্ত ট্রেন।অন্যদিকে , আজ বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট শাখাতেও লোকাল ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এমনটাই জানালেন পূর্ব রেল কর্তৃপক্ষ। তবে হাওড়া-বর্ধমান কর্ড এবং মেন শাখায় কিছু স্পেশাল ট্রেন চালানো হবে। রেল জানিয়েছে, রবিবারের জন্য মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১৩ জোড়া ট্রেন চলবে। অন্য দিকে, কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম চলবে।তবে, এর জেরে ছুটির দিনে যাত্রী ভোগান্তি চরম হবে।

আরও পড়ুন:বীরভূমে বো*মা ফেটে বি*স্ফোরণকাণ্ডে রাতেই গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৬
শুধু রবিবারই নয়, সোম থেকে বুধবার পর্যন্ত হাওড়া-বর্ধমান (কর্ড এবং মেন দুইই), ব্যান্ডেল-বর্ধমান, বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট এই সব ক’টি শাখায় বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাতিল হাওড়া-বর্ধমান সব লোকাল ট্রেনই। ওই সময় বন্ধ থাকবে ব্যান্ডেল-বর্ধমান লোকাল ট্রেন পরিষেবাও।
রেল তরফে জানানো হয়েছে, সোমবার হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ৬ জোড়া এবং মেন শাখায় ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। দুই শাখার একটিতেও কোনও স্পেশাল ট্রেন চলবে না। মঙ্গল ও বুধবারও হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ১০ জোড়া এবং মেন শাখায় ১০ জোড়া লোকাল ট্রেন বাতিল থাকবে। তবে এই দু’দিন মেন শাখায় হাওড়া থেকে শক্তিগড় পর্যন্ত ১০ জোড়া আর কর্ড শাখায় ১০ জোড়া হাওড়া-মসাগ্রাম লোকাল চলবে।

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...