Monday, March 23, 2026

ফের গেরুয়া শিবিরে ভাঙন, তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমনের

Date:

Share post:

একে একে নিভিছে দেউটি। ফের বিজেপির বিধায়ক তালিকা থেকে একটি নাম কাটা গেল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিলেন। রবিবার, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। তৃণমূলের তরফ থেকেই সেই ছবি পোস্ট করা হয় টুইটার হ্যান্ডেলে।

সুমনের মতে, বিজেপিতে ঘৃণার রাজনীতি ও জনবিরোধী নীতির জন্যই দল ছেড়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবিরের মানুষের উন্নয়ন করার কোনও ইচ্ছে নেই। বিজেপি-র সাংসদ-বিধায়করা গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এর জেরে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আলিপুরদুয়ারের বিধায়কের অভিযোগ কাজ করতে না পেরেই পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দেন তিনি। এদিন সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক।

উত্তরবঙ্গকে নিজেদের শক্তঘাঁটি বলে দাবি করত গেরুয়া শিবির। কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গেরই ৩ বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Related articles

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...

ডামডিমের মেয়ের আকাশজয়, উত্তরবঙ্গের প্রথম নারী স্কাই ডাইভার মহিমা

উড়ন্ত বিমানের দরজা খুলতেই সামনে শুধু নীল আকাশ আর সাদা মেঘের সমুদ্র। তারপর এক মুহূর্তের সাহস—আর শূন্যে ঝাঁপ।...