Friday, May 15, 2026

ভারতের জয়জয়কার!তৃতীয়বার গ্র্যামি জিতলেন সঙ্গীত পরিচালক রিকি কেজ

Date:

Share post:

লস অ্যাঞ্জলসের মাটিতে ভারতের জয়জয়কার। ৬৫ তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মঞ্চে গ্র্যামি জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন সঙ্গীত পরিচালক রিকি কেজ। তৃতীয়বার গ্র্যামি জিতলেন তিনি। ‘ডিভাইন টাইডস’ অ্যালবামের জন্য গ্র্যামির মঞ্চে সম্মানিত হয়েছেন রিকি। আইকনিক ব্রিটিশ রক ব্যান্ড দ্য পুলিশ-এর ড্রামার স্টুয়ার্ট কোপল্যান্ডের সঙ্গে যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন তিনি।

আরও পড়ুন:শিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত ফাল্গুনী শাহের

এবার এই পুরস্কারের জন্য রিকিকে লড়াই করতে হয়েছিল ক্রিস্টিনা অ্যাগুইলেরা, স্য চেইন স্মোকারস(মেমোরিজ…ডোন্ট ওপেন), জেন ইরাব্লুম( পিকচারিং দ্য ইনভিসিবল-ফোকাস)-এর মতো শিল্পীদের সঙ্গে। তবে মঞ্চে নজর কেড়েছে ‘ডিভাইন টাইডস’।

এদিন পুরস্কার জয়ের পর মঞ্চের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন রিকি। তিনি লেখেন, ‘আমি কৃতজ্ঞ। আমার তৃতীয় গ্র্যামি পুরস্কার’।

প্রসঙ্গত, ২০১৫-এ উইন্ডস অফ সমাসারার জন্য প্রথমবার গ্র্যামি জিতেছিলেন ভারতীয় সুরকার রিকি কেজ। ‘বেস্ট নিউ এজ’বিভাগে এই পুরস্কার জেতেন তিনি। এর আগে ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চেও জয়জয়কার হয়েছিল রিকির।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...