Saturday, June 13, 2026

এবার ২০১৬ সালের ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তলব বিচারপতি  গঙ্গোপাধ্যায়ের

Date:

Share post:

২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে ফের প্রশ্ন তুলল হাইকোর্ট।কারণ, তাজ্জব করা তথ্য সামনে এসেছে। মাত্র দেড় দু মিনিটের মধ্যেই একাধিক জনের চাকরির ইন্টারভিউ শেষ হয়েছে! ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া সেই শিক্ষকদের তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া শিক্ষকদের কাছ থেকে একাধিক তথ্য জানতে চায় আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, এই গোটা প্রশ্নোত্তর পর্বই হবে রুদ্ধদ্বার কক্ষে।আদালতের নির্দেশ, মামলাকারী চাকরিপ্রার্থীদেরও তলব করা হবে ধাপে ধাপে। দূরের জেলার ওই ইন্টারভিউয়ারদের যাতায়াত খরচ হিসাবে ২ হাজার টাকা ও কাছের জেলার জন্য যাতায়াত খরচ হিসাবে ৫০০ টাকা দিতে হবে পর্ষদকে।

মামলাকারীদের অভিযোগ,৫ হাজার ২১৬ প্রশিক্ষণহীনের চাকরি বেআইনি পথে হয়েছে।  অভিযোগ, এদের অ্যাকাডেমিক স্কোর কম, অথচ ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নম্বর উল্লেখযোগ্য ভাবে বেশি দিয়ে চাকরি দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুললেন, অ্যাপটিটিউড টেস্ট ছাড়া কীভাবে শিক্ষক নিয়োগ করা হয়েছে? দেড়- ২ মিনিটের মধ্যে কীভাবেই বা একসঙ্গে এতজনের ইন্টারভিউ নেওয়া সম্ভব হয়েছে?

পর্ষদের হলফনামায় দেওয়া তথ্য বলছে, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় নাকি কোনও ইন্টারভিউই নেওয়া হয়নি প্রার্থীদের। প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ২০১৬ সালের টেট-এ ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের নামের তালিকা সোমবার আদালতে পেশ করে পর্ষদ। এবার সেই তালিকা থেকে প্রথম পর্যায়ে হুগলি, হাওড়া, উত্তর দিনাজপুর, কোচবিহার, মুর্শিদাবাদের ইন্টারভিউ নেওয়া শিক্ষকদের তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ২১ ফেব্রুয়ারি দুপুর ২টোয় তাঁদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।আদালতের এই নির্দেশে এবার কেঁচো খুড়তে গিয়ে কেউটে বেরিয়ে পড়ার সম্ভাবনা।

 

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...