প্রকাশ্যে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি: রাশিয়ার তেলের শর্তেই শুল্কে ছাড়

ভারতের তরফে প্রকাশিত ভারত-মার্কিন বাণিজ্য চুক্তিতে স্পষ্ট জানানো হয়েছে, রাশিয়া থেকে আর তেল (Russian crude oil) কিনবে না ভারত। সেই শর্তেই ৫০ শতাংশ শুল্ককে (tariff) কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। যদি ভারত আবার রাশিয়া থেকে তেল কেনে তবে আবার শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হবে। যদিও ভারতের তরফে এখনও স্পষ্ট করা হয়নি, ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে কিনা। অন্যদিকে, এই বাণিজ্য চুক্তি যে আমেরিকার পক্ষে লাভজনক তা স্পষ্ট রয়েছে চুক্তিতেই। জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে ভারত আমেরিকা থেকে ৫০০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ, উড়োজাহাজ তৈরির সামগ্রী, বৈদ্যুতিক সামগ্রী, গুরুত্বপূর্ণ ধাতু, প্রযুক্তিগত সামগ্রী এবং কয়লা কিনতে বাধ্য থাকবে। সেই সঙ্গে ভারতে তৈরি বিমান ও কিছু বিমান প্রস্তুতকারী সামগ্রী বিনা শুল্কে কিনবে আমেরিকা। আরও পড়ুন : মোদির ‘জেদে’ ভেস্তে গিয়েছে বাণিজ্যচুক্তি! শুল্কের বোঝা চাপিয়ে অজুহাত আমেরিকার এই চুক্তিতে ভারতের জন্য ৩০ ট্রিলিয়ন ডলারের বাজার খুলে যাবে। যা থেকে ক্ষুদ্রশিল্প, চাষি এবং মৎস্যজীবীরা বিশেষভাবে উপকৃত হবেন, দাবি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী দাবি করেছেন, মার্কিন বাণিজ্য চুক্তির ফলে প্রযুক্তির ক্ষেত্রেও বিশেষভাবে লাভবান হবে ভারত। সেই সঙ্গে এই চুক্তিতে মহিলা ও যুব সমাজের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খুলে যাবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।Under the decisive leadership of PM @NarendraModi ji, India has reached a framework for an Interim Agreement with the US. This will open a $30 trillion market for Indian exporters, especially MSMEs, farmers and fishermen. The increase in exports will create lakhs of new job… pic.twitter.com/xYSjxML6kt
— Piyush Goyal (@PiyushGoyal) February 7, 2026
- -Great news for India and USA! We have agreed on a framework for an Interim Trade Agreement between our two great nations. I thank President Trump for his personal commitment to robust ties between our countries. This framework reflects the growing depth, trust and dynamism of… https://t.co/zs1ZLzamhd
— Narendra Modi (@narendramodi) February 7, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
2h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
15h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
15h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
16h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
16h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
16h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
16h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
17h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
18h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
19h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
19h ago
