Saturday, June 13, 2026

পুজোর আগেই নিউ গড়িয়া রুবি রুটে মেট্রো পরিষেবা ! কী বলছেন মেট্রো আধিকারিকরা

Date:

Share post:

অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার আরও সম্প্রসারিত কলকাতা মেট্রো (Metro Railway of Kolkata)। মাত্র কয়েকটা মাস অপেক্ষা করার পরই কলকাতাবাসীর জন্য মেট্রো নতুনরুটে যাতায়াতের সুযোগ। নিউ গড়িয়া (New Garia) থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করার অনুমোদন শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা (Arun Arora)।

শিয়ালদহ থেকে সল্টলেক রূপের মেট্রো পরিষেবায় অভূতপূর্ব সাড়া মিলেছে। এবার মাটির উপরেই মেট্রো চলবে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রাজারহাট হয়ে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পে নিউ গড়িয়া থেকে রুবি বা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত পরিষেবা চালু করতে রেলওয়ে সেফটি প্রকল্পের কমিশনার কাজ পর্যবেক্ষণ করেছেন।পাশাপাশি নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসাত পর্যন্ত প্রকল্পে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো রুটের উদ্বোধন করা হবে। অন্যদিকে জোকা থেকে তারাতলা পর্যন্ত লাইনে বাণিজ্যিক পরিষেবা ইতিমধ্যেই শুরু হয়েছে। অক্টোবর মাসের মধ্যে এই পরিষেবাটি তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত আরও বাড়ানো হবে।

 

Related articles

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...