Friday, May 15, 2026

বিয়ের পর লাল পোশাকে শ্বশুরবাড়িতে পা রাখলেন কিয়ারা

Date:

Share post:

গোলাপি আভার আইভরি রঙা লেহেঙ্গা, গলায় গাঢ় সবুজ পান্না বসানো গয়নায় সেজেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি, মাথায় বাঁধা পাগড়ি। জয়সলমেরের গোধূলি লগ্নে একের অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের জনপ্রিয় জুটি। ধুমধাম করে বিয়ে সারার পর দিল্লিতে শ্বশুরবাড়িতে যান কিয়ারা। নববধূর পরনে তখন লাল আনারকলি, চোখেমুখে নামমাত্র রূপটান। কম যাননি সিডও। কিয়ারার পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সিডের পরনেও লাল শেরওয়ানি, সঙ্গে সাদা কাশ্মীরি শাল। আলোকচিত্রীদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদ জানিয়ে তাঁদের মিষ্টি বিতরণ করলেন নবদম্পতি।

আরও পড়ুন:কিয়ারা সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিদ্ধার্থ! কী বললেন আলিয়া

বুধবার বেলার দিকে যখন জয়সলমের থেকে দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন, তখন সিড ও কিয়ারার পরনে একেবারে সাদামাটা পোশাক। সিডের পরনে সাদা টি-শার্টের উপর কালো জ্যাকেট, আর জিন্স। কিয়ারা পরেছিলেন কালো পোশাক, সঙ্গে ছাইরঙা একটি চাদর। হাতে হালকা গোলাপি রঙের চূড়া, গলায় মঙ্গলসূত্র। নবদম্পতি গাড়ি থেকে নামামাত্রই তাঁদের ঘিরে ধরেন আলোকচিত্রীরা। তাঁদের শুভেচ্ছাবার্তায় ধন্যবাদও জানান সিড ও কিয়ারা। নতুন কনের মুখে তখন শুধুই চওড়া হাসি।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...