Saturday, May 9, 2026

কোচবিহারে অভিষেকের সভা ঘিরে উদ্দীপনা

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচন দরজায় কাড়ছে।রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছেন ডায়মন্ড হারবারের সাংসদ। শনিবার কোচবিহারে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙায় এই সভাকে ঘিরে তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল শিবিরের দাবি, এই জনসভায় রেকর্ড সংখ্যায় কর্মী সমর্থকরা যোগ দেবেন।

বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে উত্তরবঙ্গের তৃণমূল নেতারা বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগ করেছেন।কারণ, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা প্রকাশ্যেই উত্তরবঙ্গকে আলাদা  রাজ্য করার দাবি তুলেছেন।যদিও এর বিপরীত মত পোষণ করেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। বিজেপির দুই রাজ্যের দুই নেতার পৃথক অবস্থান নিয়ে মাথাভাঙার জনসভা থেকে বিজেপিকে নিশানা করতে পারেন অভিষেক। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাঁর আক্রমণের মুখে যে রাজ্য বিজেপির নেতারাও পড়বেন সে বিষয়ে একমত উত্তরবঙ্গের তৃণমূল নেতারা। কারণ,রাজ্যের বিভাজন চেয়ে বিজেপি দ্বিচারিতার রাজনীতি করছে বলে অনেকদিন থেকেই অভিযোগ তৃণমূলের।

সম্প্রতি আলিপুরদুয়ারের বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দিয়েছেন।যা বঙ্গ   বিজেপিকে চাপে ফেলে দিয়েছে। সেই ধাক্কা সামলে ওঠার আগে কোচবিহারে অভিষেকের জনসভা বিজেপিকে আরও বেশি চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে।


 

Related articles

বর্ণাঢ্য ব্রিগেডে গৈরিক আমেজ, মাদল-ছৌ নাচ-বাউল সুরে বাঙালিয়ানায় শান!

রবীন্দ্র জন্মজয়ন্তীর সকালে এক অন্যরকম বাংলার ছবি। 'হে নূতন দেখা দিক আর-বার' বলেছিলেন যে বিশ্বকবি, পঁচিশে বৈশাখের সকালে...

বিজেপি মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী

বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিজেপি। এবার সরকার গড়ার পালা। মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণা হতেই,...

রবীন্দ্র জন্মজয়ন্তীতে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

'তুমি নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে।' আজ পঁচিশে বৈশাখ। বাঙালির প্রাণের পুরুষের আবির্ভাব দিবস। রবীন্দ্রনাথ ঠাকুরের...

আজ ব্রিগেডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান, কড়া নিরাপত্তা ময়দান চত্বরে

পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য সরকার গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। পঁচিশে বৈশাখের সকালে কবিগুরুর ১৬৫-তম জন্মজয়ন্তীতে ব্রিগেড প্যারেড...