Thursday, May 14, 2026

Entertainment : ধ**র্ষিতার অনিশ্চিত ভবিষ্যতের বাস্তব গল্প বড়পর্দায় !

Date:

Share post:

একটা মেয়ে যখন নির্যা**তনের শি**কার হয় তখন সবার আগে তাঁর চরিত্রের দিকে আঙুল তোলে সকলে। এরপর ট্রমা কাটিয়ে আইন আদালত ঘুরে শেষমেশ কী পরিণতি হয় সেই মেয়েটার? তাঁর ভবিষ্যৎ জীবন কতটা অনিশ্চিত হয়ে ওঠে সেই খবর ব্রেকিং নিউজ হয়ে ওঠে না। তাই তাঁদের বাস্তব গল্পকে এবার বড়পর্দায় আনতে চলেছেন টলিপাড়ার নতুন পরিচালক সৌরভ রাজ (Saurav Raj), ছবির নাম ‘ভিকটিম’ (Victim)।

দেশে প্রতিদিন বাড়ছে নারী নি**র্যাতনের ঘটনা।’দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো’র রিপোর্ট অনুযায়ী প্রতি ১৬ মিনিটে ভারতে একজন মেয়েকে ধ**র্ষিতা হতে হয়। অনেকেই হয়তো জানেন না যে প্রতি ছ’মিনিটে একটি মেয়েকে যৌ**ন হেন*স্থার শিকার হতে হয়। তবে তাঁদের আসল গল্পগুলো, তাঁদের জীবনের লড়াইয়ের কথা জানতে পারেন না আমআদমি। নিজের প্রথম পরিচালনাতে এই নারীদের কথাই সবার সামনে তুলে ধরতে চান সৌরভ । নির্যা**তিতা মেয়েরা কি আগামিতে সাংসারিক জীবন যাপন করতে পারেন? মনের মতো করে জীবন কাটাতে পারেন? এইসব প্রশ্নের প্রেক্ষাপটে সৌরভের নতুন বাংলা ছবি। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত (Rajatava Dutta), লাবণী সরকার (Labani Sarkar), তুলিকা বসুর (Tulika Basu)মতো বেশ কিছু দক্ষ অভিনেতা। রয়েছেন নবাগতা শ্রীরূপা চট্টোপাধ্যায়। শহরের বিভিন্ন অঞ্চল জুড়ে চলছে ‘ভিকটিম’-এর শুটিং।

 

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...