Thursday, May 14, 2026

বিতর্কিত তথ্যচিত্রের জন্য দেশে বিবিসিকে নিষিদ্ধের আবেদন খারিজ সুপ্রিমকোর্টের

Date:

Share post:

গোধরা কাণ্ডের পর গুজরাট দাঙ্গায় নরেন্দ্র মোদির(Narendra Modi) ভূমিকা নিয়ে তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি(BBC)। এই তথ্যচিত্রের চেয়ে দেশে বিবিসির সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে শীর্ষ আদালতে(SupremeCourt) মমলা করেছিল হিন্দুসেনা(HinduSena)। সেই আবেদন শুক্রবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। আদালতের তরফে জানানো হয়েছে এই তথ্যচিত্রটি নিয়ে ‘সম্পূর্ণ ভ্রান্ত ধারণা’ পোষণ করছেন আবেদনকারী। পাশাপাশি বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এমএম সুন্দের্শের বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়েছে, “একটি তথ্যচিত্র কী ভাবে দেশকে প্রভাবিত করতে পারে?”

ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন শিরোনামে বিবিসির তৈরি তথ্যচিত্রের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে মোদি সরকার। সরকারের তরফে গোটা বিসয়টিকে অপপ্রচার বলে দাবি করা হয়েছে। সব সোশ্যাল মিডিয়াতে এই তথ্যচিত্রের লিঙ্ক ‘ব্লক’ করার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। এহেন পরিস্থিতির মাঝেই ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা বিবিসি-র উপর এ দেশে পুরোপুরি নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন হিন্দুসেনার সভাপতি বিষ্ণু গুপ্ত। তাঁর তরফে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা রুজু করেন আইনজীবী বরুণকুমার সিং। আবেদনকারীদের তরফে তাঁদের আইনজীবী পিঙ্কি আনন্দের আদালতে দাবি, ‘ইচ্ছাকৃত ভাবে দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত’ করার জন্যই এ ধরনের তথ্যচিত্রের নির্মাণ করা হয়েছে। এর পিছনে কী ‘ষড়যন্ত্র’ রয়েছে, তা জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্ত করানোর আর্জিও জানিয়েছিলেন তিনি। যদিও আবেদনকারীদের এই আর্জি খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের মন্তব্য, “এই আর্জিটিই ভ্রান্ত ধারণার উপর ভিত্তি করে করা। কী ভাবে এ ধরনের নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট?”

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...