Wednesday, June 24, 2026

বহাল তবিয়তে জীবিত LTTE প্রধান প্রভাকরণ, চাঞ্চল্যকর দাবি ইন্দিরার প্রাক্তন সহকারীর

Date:

Share post:

বহাল তবিয়তে দিব্যি বেঁচে রয়েছেন ‘তামিল টাইগার্স’-র (LTTE Chief) প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ। মৃত্যুর গুজব উড়িয়ে সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন ইন্দিরা গান্ধীর প্রাক্তন সহকারী তথা তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারান(P Nedumaran)। তাঁর দাবিতে জাতীয় রাজনীতিতে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে ২০০৯ সালে তা হলে কার মৃত্যুর ছবি ছাপা হয়েছিল?

সোমবার তাঞ্জাভুরে সাংবাদিক বৈঠক করে নেদুমারান বলেন, শুধু বেঁচে নয় বহাল তবিয়তে রয়েছেন প্রভাকরণ। এমনকি নিজের পরিবারের সঙ্গেও যোগাযগ রয়েছে তাঁর। প্রভাকরণের আত্মীয়দের অনুমোদন নিয়েই এদিন এই তথ্য প্রকাশ করেছেন নেদুমারান। কিন্তু এই মুহূর্তে তিনি কোথায় রয়েছেন সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেননি নেদুমারান। তবে বর্ষীয়ান ওই নেতা জানান, এটিই প্রভাকরণের ‘অন্তরাল’ ভেঙে সামনে আসার আদর্শ সময়। শ্রীলঙ্কার অশান্ত পরিস্থিতি সামাল দিতে ‘তামিল এলম’ তৈরির ব্যাপারে বিশদ পরিকল্পনা তৈরি প্রভাকরণের।

২০০৯ সালে শ্রীলঙ্কার সেনা যখন ‘এথনিক ওয়ার’-র চূড়ান্ত পর্যায়ে, তখনই এলটিটিই প্রধানের মৃত্যুর কথা ঘোষণা করা হয়। শ্রীলঙ্কার হাজার হাজার তামিল বাসিন্দার হত্যার অভিযোগে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধেরর মামলা করতে চেয়েছিল বহু রাজনৈতিক দল। এরপর সময় গড়িয়েছে। বর্তমান সময়ে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত টালমাটাল। ঠিক সেই সময় প্রকাশ্যে আনা হল প্রভাকরণের জীবিত থাকার খবর। এপ্রসঙ্গে শ্রীলঙ্কার প্রাক্তন এমপি শিবজিলিঙ্গমের বলেন, যে দেহ পাওয়া গিয়েছিল সেটি যে প্রভাকরণের তা শ্রীলঙ্কার সরকার চিহ্নিত করতে পারেনি। ফলে তাঁর বেচে থাকার খবরে শিলমোহর দিচ্ছেন প্রাক্তন সাংসদও।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...