Thursday, June 4, 2026

নিজস্ব ছন্দে ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব জমজমাট

Date:

Share post:

করোনা মহামারির প্রবল পরাক্রম থেকে মুক্ত হয়ে আবার নিজস্ব ছন্দে স্পন্দিত হয়ে উঠেছে জীবন। সেই গতিময়তাকে উদযাপন করতেই ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব।

পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সৃজনশীল নৃত্যের তাল লয় ছন্দে মাতলেন শ্রোতা ও দর্শকরা।
সংস্থার প্রধান অর্পিতা ঘোষালের পরিচালনায় এবং সহ শিক্ষক শিবাজী ঘোষের প্রচেষ্টায় সংস্থার ছাত্র ছাত্রীদের একের পর এক উপস্থাপনা নজর কাড়ল সবার। কী ছিল না সেই উপস্থাপনায় ? ওড়িশি মঙ্গলচরণ, গণেশ বন্দনা, কত্থক ফিউশন, গঙ্গা স্তোত্র , সরস্বতী বন্দনা এবং লোকনৃত্যের সম্ভার।
মহাভারতের অন্যতম বিতর্কিত চরিত্র দ্রৌপদীর বিভিন্ন মুহূর্তের চিত্র শৈলী নিখুঁত দক্ষতায় নৃত্যের মাধ্যমে উপস্থাপিত করলেন অর্পিতা ঘোষাল।‌ তাকে সমান তালে সঙ্গত করলেন সংস্থার শিক্ষার্থীরা। অর্পিতা ঘোষালের অনবদ্য উপস্থাপনা মন ছুঁয়ে গেল উপস্থিত সকলের।
‘উদিচী’র এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...