Site Logo

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

EBBS Desk·
রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯ তম জন্মবার্ষিকী। সন্ত রবিদাস মানবতার সেবাকে তাঁর লক্ষ্য করে তুলেছিলেন। তিনি জাতপাতের বিরুদ্ধে তাঁর কাজের জন্য সমাজ সংস্কারক হিসেবেও পরিচিত ছিলেন। ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্য দূরীকরণ এবং সমাজে ঐক্য প্রতিষ্ঠায় তিনি নিবেদিতপ্রাণ ছিলেন। এই মর্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের সোশ্যাল হ্যান্ডেলে গুরু রবিদাসজীকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন।

Sponsored

Sranchi In Article

মমতা এদিন লেখেন, ''গুরু রবিদাসজীর জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা এবং আন্তরিক প্রণাম জানাই। তিনি ছিলেন একজন মহান সাধক এবং সমাজ সংস্কারক। সাম্য ও মানবতাবাদের উপর তাঁর শিক্ষা অত্যন্ত ন্যায়সঙ্গত এবং সমাজের ভিত্তি হিসেবে আজও অমর হয়ে আছে। তাঁর সুবিশাল আধ্যাত্মিক ও সামাজিক ঐতিহ্যের সম্মানে এই দিনটিতে পশ্চিমবঙ্গে বিভাগীয় ছুটি পালন করা হয়। এই পবিত্র দিনে, শোভাযাত্রার মাধ্যমে আনন্দে ভরিয়ে তোলা হয় চারদিক। আসুন আমরা তাঁর দেখানো নিঃস্বার্থ সেবার পথ অনুসরণ করার এবং বৈষম্যমুক্ত বিশ্বের জন্য কাজ করার অঙ্গীকার করি।''

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →