Friday, June 26, 2026

ফিরছে অ্যান্টেনার নস্টালজিয়া! টিভি দেখানোর নয়া পরিকল্পনা কেন্দ্রের

Date:

Share post:

অ্যান্টেনা সরিয়ে কেবল, তারপর সেট টপ বক্স- ভারতীয় টেলিভিশন জগতে একের পর এক বিবর্তন। এবার সেট টপ বক্সকেও (Set Top Box) টা টা-বাইবাই করে আবার অ্যান্টেনায় (Antenna ) ফিরতে চাইছে কেন্দ্র! অন্তত এমনাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)।

প্রযুক্তিতে বদল করে এবার থেকে সেট টপ বক্স ছাড়াই টিভিতে ২০০টির বেশি চ্যানেল দেখা যাবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, এর জন্য প্রত্যেক টেলিভিশন সেটে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার লাগাতে হবে। আর বাড়ির ছাদে ফের লাগাতে হবে সেই অ্যান্টেনা। অনুরাগ ঠাকুর জানান, এবিষয়ে চিন্তাভাবনা চলছে। টিভিতেই যদি বিল্ট-ইন স্যাটেলাইট থাকে তাহলে আর সেট টপ বক্স লাগবে না। রিমোট ঘোরালেই ২০০র বেশি চ্যানেল দেখা যাবে। যদিও পুরোটাই রয়েছে পরীক্ষামূলক স্তরে। আপাতত টিভিতে বিল্ট ইন টিউনার স্যাটেলাইট ইনস্টল করার কাজ চালাচ্ছে কেন্দ্র।

আটের দশকের নস্টালজিয়া টিভির অ্যান্টেনা। কখনও জোরে হাওয়া চ্যানেল ঝিরঝির। আবার কখনও অ্যান্টেনায় কাক, টিভির পর্দায় ছবি নাচচ্ছে। তবে, এবার সেই স্মৃতি ফিরবে কি না তা এখনও স্পষ্ট নয়।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...