Thursday, May 14, 2026

ভোট দিলেন প্রাক্তন-বর্তমান মুখ্যমন্ত্রী, ত্রিপুরা জুড়ে বিজেপির বিরুদ্ধে স*ন্ত্রাসের অভিযোগ

Date:

Share post:

সকাল ৭টা থেকে শুরু হয়েছে ত্রিপুরার ৬০টি আসনের ভোটগ্রহণ। সকাল থেকে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন চোখে পড়ছে। মহিলাদের ভিড় বিশেষ ভাবে নজর কাড়ছে।
বিকেল ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দিনভর ভোট প্রক্রিয়াকে অবাধ ও শান্তিপূর্ণ রাখাই চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। এদিন সকাল সকাল ভোট দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা মানিক সরকার। সকালেই নিজের বুথে গিয়ে ভোট দেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহাও।

আরও পড়ুন:আজ ফের বিবিসির দফতরে আয়কর হানা

এদিকে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ দিয়ে ভোট হলেও ত্রিপুরা জুড়ে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এনেছে বিরোধীরা। শান্তিবাজারে অশান্তি নিয়ে সরব বামেরা। অভিযোগ, এই বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই সিপিএম কর্মী আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীদের হাতে। এই আবহে সেখানে বিরোধীরা পথ অবরোধ করে প্রতিবাদ কর্মসূচি পালন করে ভোটগ্রহণ চলাকালীনই। শান্তিরবাজার নিয়ে আগেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল বামেরা।

বিরোধীদের আরও অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সাধারণ মানুষকে ভোটদানে বাধা দিচ্ছে। তবে সেই অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পালটা দাবি, বাম-কংগ্রেস জোটের ক্যাডাররা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে।

বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ খয়েরপুর বিধানসভা কেন্দ্রেও। সেখানেও ভোটারদের আটকানোর অভিযোগ গেরুয়া বাহিনীর বিরুদ্ধে। পুরনো আগরতলার খয়েরপুর বিধানসভা কেন্দ্রের নাথপাড়া এলাকায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসকদল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের বুথে যাওয়া থেকে বিরত রাখতে লাঠি দিয়ে মারধর করা হয়। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। ভোটারদের আটকানোর অভিযোগ উঠেছে ধনপুর বিধানসভা কেন্দ্রের ভবানীপুর ও দুর্লভপুরেও। প্রতিবাদে পথ আটকে অবরোধ করে বিরোধীরা।

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...