Friday, June 5, 2026

শততম টেস্টে নামার আগে কী বললেন পূজারা?

Date:

Share post:

আগামিকাল শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর পূজারা। তার আগে আবেগে ভাসলেন ভারতীয় দলের এই তারকা ব‍্যাটার। দীর্ঘ ১৩ বছর ধরে ভারতের হয়ে খেলছেন। দল থেকে বাদ পড়েছেন আবার ফিরে এসেছেন। শততম টেস্টের আগে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন পূজারা।

এদিন সাংবাদিক সম্মেলনে এসে পূজারা বলেন,” এটা খুবই বিশেষ মুহূর্ত। আমার বাবা যিনি কিনা আমার ক্রিকেট হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন। আমার কোচ ওনাকে অনেক ধন‍্যবাদ। আমার পরিবার আমার স্ত্রী পাশে থাকার জন‍্য। আমার কাছে এই ম‍্যাচটা একটা স্মরণীয়। তবে আমার ফোকাস জয়। কারণ আমাদের লক্ষ‍্য বিশ্বটেস্ট চ‍্যাম্পিয়নশিপে যাওয়া এবং জয় পাওয়া।”

এদিকে শততম টেস্ট ম‍্যাচে নামার আগে নিজের সেরা ম‍্যাচকে বাছলেন পূজারা। পূজারা সবার আগে রাখলেন অভিষেক ম্যাচে ৭২ রানের ইনিংসকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, “ওই রানটা না হলে হয়তো আর কোনও দিন টেস্ট খেলা হতই না। তারপর, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরান। উপমহাদেশের বাইরে আমার প্রথম। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চিন্নাস্বামীতে ৯২ রান, ২০১৮-১৯ সফরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৩, সেবারই গাব্বায় ৫৬ রান, যখন আমার গায়ে একাধিক বল লেগেছিল।”

গতবছর দল থেকে বাদ পড়েছিলেন। তা সত্ত্বেও নিজের উপর বিশ্বাস হারাননি পূজারা। দলে ফরো নিয়ে পুজারা বলেন,”দল থেকে বাদ পড়ার পর রাহুল ভাই এবং বিক্রম রাঠৌরয়ের সঙ্গে কথা বলি। স্পষ্ট ভাবে জানতাম যে কী কী কাজ করলে আবার ভারতীয় দলে সুযোগ মিলবে। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্টে সুযোগ পাই। আমি প্রস্তুত ছিলাম। সাসেক্সের বিরুদ্ধে অনেক রান করায় আত্মবিশ্বাসী ছিলাম।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে হোটেল সমস্যায় ভারতীয় দল

 

 

 

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...