Friday, April 3, 2026

ভারতের ‘অবিচ্ছেদ্য’ অংশ অরুণাচল! নয়াদিল্লিকে ‘স্বস্তি’ দিয়ে চিনকে কড়া বার্তা আমেরিকার

Date:

Share post:

অরুনাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতেরই (India) এক এবং অবিচ্ছেদ্য অংশ। শনিবার এই মর্মেই আমেরিকান কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে (US Senate) পাশ হয়েছে প্রস্তাব। আর এই ঘটনার জেরেই ক্রমশ বাড়ছে চিন (China) ও আমেরিকার (America) দ্বৈরথ। তবে সম্প্রতি চিন যেভাবে আগ্রাসন দেখাচ্ছে তার নিন্দায় সরব বিশ্ব। কূটনীতিকদের মতে, এমন পরিস্থিতিতে এই বিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে এই প্রস্তাবে নিঃসন্দেহে বেশ স্বস্তিতে ভারত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সীমান্তে চিনা ফৌজের (China Army) সঙ্গে জোর টক্কর চলছে ভারতীয় সেনার (Indian Army)। বারবার চিনা আগ্রাসন নিয়ে কূটনৈতিক মহলে সরব হয়েছে ভারত। আর এমন পরিস্থিতিতে মার্কিন সেনেটের এই প্রস্তাব যে নয়াদিল্লিকে যে অনেকটাই অক্সিজেন দিল তা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমেরিকার আকাশে চিনা বেলুনের অনুপ্রবেশ নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে দু’দেশের মধ্যে চরম টানাপড়েন চলছে। এরই মধ্যে আমেরিকার সেনেটের এই প্রস্তাবের কড়া সমালোচনা করা হয়েছে। চিনের কড়া সমালোচনা করে আমেরিকান সেনেট জানিয়েছে, অরুণাচল প্রদেশে চিন ভারতকে উত্যক্ত করে। চিনের উস্কানি রুখতে ভারতের নেওয়া পদক্ষেপ এবং এই এলাকায় ভারত যেভাবে নিজেদের ভূখণ্ড রক্ষা করছে, তার প্রশংসাও করা হয়েছে সেনেটের এই প্রস্তাবে।

দেশের পূর্ব সীমান্তে অরুণাচল এবং পশ্চিম সীমান্তে লাদাখ (Ladakh)-সহ সীমান্তের বিভিন্ন এলাকায় নিজেদের উপস্থিতি বাড়িয়েছে চিনা সেনা। গত কয়েক বছরে বেশ কয়েক বার উত্তেজনা সৃষ্টি হয়েছে ডোকলাম, প্যাংগং হ্রদ ও তাওয়াংয়ে। দিন দু’য়েক আগেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত-তিব্বত সীমান্ত পুলিশের আরও ন’হাজার আধাসেনা মোতায়েনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে আমেরিকান সেনেটের এই প্রস্তাব সীমান্ত নিয়ে চিনের সঙ্গে টক্করে ভারতের অবস্থান দৃঢ় করবে বলেই মত কূটনীতিকদের।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...