Thursday, June 4, 2026

আসানসোল গু*লিকাণ্ডের তদন্তে সিআইডি, হোটেলে পৌঁছল তদন্তকারী দল

Date:

Share post:

পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে হোটেল মালিককে খুনের ঘটনার ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনপ অধরা দুষ্কৃতীরা(Anti Social)। আসানসোলের এই খুনের ঘটনার তদন্তভার এবার কাঁধে নিল সিআইডি(CID)। শনিবার এই ঘটনার তদন্তে নেমে আসানসোলের(Assansol) মিরা হোটেলে আসেন তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, খুনের পর ঝাড়খণ্ডে(Jharkhand) পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা।

শুক্রবার সন্ধ্যায় আসানসোলের জনবহুল এলাকায় এক হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। পেশায় ব্যবসায়ী এই মৃত ব্যক্তির নাম অরবিন্দ ভগৎ। পরপর চারটি গুলি করে হত্যা করা হয় তাঁকে। যেখানে এই হত্যা ঘটনা ঘটে সেখান থেকে আনুমানিক ১০০ মিটার দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। এমন একটি জায়গায় এমন খুনের ‌ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অবশেষে এই হত্যার তদন্ত কাঁধে নিল সিআইডি।

এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিজের হোটেলেই রিসেপশনের সামনে বসেছিলেন অরবিন্দবাবু। হঠাৎ দুই দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরে ঝাঁঝরা হয়ে যায় হোটেল মালিকের শরীর। তাঁর পেটে দু’টি, বুকে ও কাঁধে একটি করে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে হোটেল মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পরিষ্কার। যদিও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুষ্কৃতীর মধ্যে একজন হেলমেট পরে ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কোন সময়ে অরবিন্দবাবু হোটেলের রিসেপশনের সামনে বসে থাকেন, সেটা তারা জানত। একাধিকবার ঘটনাস্থলে রেইকিও করে গিয়েছে দুষ্কৃতীরা। তাই রীতিমতো আটঘাঁট বেঁধে হোটেলে আসে দুষ্কৃতীরা। শনিবার এই ঘটনার তদন্তে নামল সিআইডি।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...