Friday, May 15, 2026

১০০-র পাল্টা ‘প্রধানমন্ত্রীত্বের লোভ’! নীতীশকে কটাক্ষ বিজেপির

Date:

Share post:

বিরোধীরা একজোট হলে আগামী লোকসভা নির্বাচনে ১০০ আসনে গুটিয়ে যাবে বিজেপি (BJP)। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) এই মন্তব্যের পাল্টা ‘১০০-র টক্কর’ দিল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ (Ravishankar Prasad) নীতীশকে তোপ দেগে বলেন, তাঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ কোনওদিন পূরণ হবে না।

রবিশঙ্কর প্রসাদ কটাক্ষ করে বলেন, এনডিএ-তে (NDA) থাকাকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার মরিয়া চেষ্টা করেছিলেন নীতীশ কুমার। “বিহার শাসন করতে পারতেন না, অথচ প্রধানমন্ত্রী হওয়ার জন্য হাতেপায়ে ধরতেন।” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ, নীতীশ নিজের দল সামলাতে পারছেন না। কংগ্রেস ওনাকে পাত্তা দিচ্ছে না। “আপনি কি দেবগৌড়া বা ইন্দ্রকুমার গুজরাল হতে চান?” আরেক বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের দাবি, ১৭ বছরে বিহারে কিছুই করতে পারেননি নীতীশ কুমার। তিনি আবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন! অথচ এই ১৭ বছরের অনেকটা সময় বিজেপি বিহারে নীতীশ কুমারের দলের সঙ্গে জোট করেই সরকার চালাত। তাহলে তারা যদি জানতই নীতীশ কুমার কিছু করতে পারছেন না, তাহলে তাঁকে মুখ করে বিহারে নির্বাচনে লড়েছিল কেন! এ প্রশ্নের উত্তর অবশ্য দেননি বিজেপি নেতৃত্ব। বিজেপির আসন ১০০-র নীচে নেমে যাবে- নীতীশের এই দাবিতে কি সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির!

আরও পড়ুন- মাসুল বাড়া নিয়ে টানাপোড়েন,কেবল টিভিতে বন্ধ অধিকাংশ পে চ্যানেল

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...